advertisement

Alipurduar News: একজোড়া পাকা সেতু! কোথায় তৈরি হচ্ছে জেনে নিন...

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের মুখে স্বপ্নপূরণ হতে চলেছে আলিপুরদুয়ার এক ব্লকের উত্তর ও দক্ষিন কামসিং এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিনের দাবি মেনে পাকা সেতু তৈরি হবে খুব তাড়াতাড়ি।

+
আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারে একজোড়া সেতু তৈরি হবে খুব তাড়াতাড়ি

আলিপুরদুয়ার: পঞ্চায়েত নির্বাচনের মুখে স্বপ্নপূরণ হতে চলেছে আলিপুরদুয়ার এক ব্লকের উত্তর ও দক্ষিন কামসিং এলাকার বাসিন্দাদের।
প্রায় ১২ হাজার মানুষ বাঁশের সাঁকো পেরিয়ে ব্লক অফিস,জেলা শহরের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিপাকে পড়ত ছাত্র ছাত্রীরা।অবশেষে প্রায় দেড় কোটি টাকা খরচ করে ওই এলাকায় দুটি পাকা সেতু হচ্ছে।
ওই এলাকা পরিদর্শনে যান জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। তাঁরা ওই এলাকা ঘুরে বাঁশের সাঁকো দুটি দেখেন। চপোড় নদীর উপরে দুটি বাঁশের সাঁকো পরিদর্শন করেন তাঁরা।
advertisement
advertisement
তপসিখাতা আয়ুস হাসপাতালের পাশাপাশি ব্লক,জেলা শহরে যাওয়ার পথে অসুবিধায় কামসিং এলাকার বহু মানুষ। ছাত্র ছাত্রীরাও বিপাকে পড়ে যাতাযাত কর‍তেন। এর আগে ওই এলাকায় সাঁকো দুটি পরিদর্শন করতে আসেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।
advertisement
এলাকাবাসির দীর্ঘদিনের দাবি পাকা সেতুর।জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা জানান পাকা সেতু দুটি হচ্ছে। টেন্ডার হয়ে গিয়েছে। কাজ শুরু হবে। একই কথা জানিয়েছেন সহকারী জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। খুশি স্থানীয়রা।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: একজোড়া পাকা সেতু! কোথায় তৈরি হচ্ছে জেনে নিন...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement