advertisement

Alipurduar News: লোকালয়ের 'ত্রাস' আতঙ্কে কাঁটা হয়ে থাকত ‘এই’ লেপার্ডের

Last Updated:

Alipurduar News: লোকালয় থেকে উদ্ধার হল একটি লেপার্ড।ঘটনায় চাঞ্চল্য বীরপাড়ার শিশুঝুমরা বনদফতরের খাঁচায় বন্দি সে

লোকালয় থেকে উদ্ধার হল একটি লেপার্ড
লোকালয় থেকে উদ্ধার হল একটি লেপার্ড
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার এক লোকালয় থেকে উদ্ধার হল একটি লেপার্ড।ঘটনায় চাঞ্চল্য বীরপাড়া এলাকায়। বীরপাড়ার শিশুঝুমরা এলাকায় খাঁচাবন্দি হয়েছে লেপার্ডটি।
এলাকাটি বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের অন্তর্গত। স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় কিছুদিন ধরেই স্থানীয়দের গবাদি প্রাণী হারিয়ে যাচ্ছিল৷ কে এই কাণ্ড ঘটাচ্ছে তাই নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছিল৷
আরও দেখুন
advertisement
স্থানীয়রা বন দফতরের দ্বারস্থ হলে রহিমপুর চা বাগান লাগোয়া এই গ্রামে তিনদিন আগে লেপার্ড ধরতে খাঁচা পাতে দলগাঁও রেঞ্জের কর্মীরা। শনিবার সকালে একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড খাঁচাবন্দি হয়। লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। এদিকে লেপার্ডটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকাবাসীরা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: লোকালয়ের 'ত্রাস' আতঙ্কে কাঁটা হয়ে থাকত ‘এই’ লেপার্ডের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement