advertisement

Alipurduar News: চা বাগানের শিশুদের সঙ্গে হোলি খেললেন কালচিনির বিডিও

Last Updated:

বসন্তের রঙে রঙীন চারিদিক। হোলির রঙে চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে রাঙিয়ে দিতে পৌঁছালেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।

+
title=

আলিপুরদুয়ার: বসন্তের রঙে রঙীন চারিদিক।তখনই চা বাগানের শ্রমিক মহল্লায় দেখা মেলে না কোনও রঙের।হোলির রঙে চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে রাঙিয়ে দিতে পৌঁছালেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।
হোলি এমনই একটি উৎসব যা সমাজের প্রতিটি মানুষের মধ‍্যে এক আলাদা আনন্দের সঞ্চার করে।চা বাগানের ফাগুয়া উৎসবের জুড়ি মেলা ভার।তবুও এই সরল মনের মানুষগুলি বঞ্চনার শিকার হন।প্রাপ‍্য বুঝে নিতে অনেকটা সময় লেগে যায় তাদের।এই মানুষগুলো পছন্দের ফাগুয়া নিয়ে বিশেষ কোনও প্রস্তুতি নিতে পারেননি।এদিকে দফতরের কাজ সেরে হোলি খেলতে কালচিনি চা বাগানের শ্রমিক মহল্লায় যান কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।
advertisement
advertisement
শিশুদের আবির রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি তাদের হাতে তুলে দেন উপহার।শিশুরা আবীর,পিচকারি পেয়ে খুব খুশি।আবীর ছুঁইয়ে দেয় বিডিওকে।হোলি খেলার সঙ্গে চলে মিষ্টিমুখের পালা। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান,"হোলিতে শ্রমিক মহল্লার খোঁজ নিতে এসেছিলেন তিনি।এই মহল্লার কচিকাঁচাদের হোলি খেলে মন ভাল হল।"
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বাগানের শিশুদের সঙ্গে হোলি খেললেন কালচিনির বিডিও
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement