advertisement

শুটিং ছেড়ে বাড়ির পরিচারিকার বিয়েতে গেলেন আলিয়া, দেখুন সেই ভাইরাল ছবি

Last Updated:
#মুম্বই: বড় হয়ে ওঠা খ্যাতি আর জনপ্রিয়তার ঘেরাটোপে ৷ আজ তিনি বলিউডের প্রথম সারির নায়িকা ৷ মাত্র ২৫ বছর বয়সেই পকেটে পুরেছেন, ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘উড়তা পঞ্জাব’, ‘রাজি’র মতো গুরুত্বপূর্ণ ছবি ৷ অয়ন মুকোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং চলছে জোরকদমে ৷ এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ছোটা কাপুর রনবীরকে ৷
কিন্তু এত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে নিলেন আলিয়া ৷ ছোট্ট একটা কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এত খ্যাতি আর জনপ্রিয়তার মধ্যেও তাঁর পা রয়েছে মাটিতেই ৷ এই তো কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনসের এনগেজমেন্ট পার্টিতে ব্ল্যাক-পিঙ্ক চিক ড্রেসে নজর কেড়েছিলেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় ‘আলওও’ ৷ কিন্তু এটা মুদ্রার এক পিঠ হলে, আজকের ছবিটা আলিয়ার অন্য পিঠ ৷
advertisement
advertisement
এদিন ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের অবসরে তিনি পৌঁছে গেলেন অন্য রকম এক বিয়ের আসরে ৷ সম্প্রতি ‘ইনস্টাবলিউড’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে নববধূ ও বরের সঙ্গে হাসিমুকে পোজ দিয়েছেন আলিয়া ৷ ওই সোশ্যাল হ্যান্ডেলের দাবি, বাড়ির পরিচারিকার বিয়েতে উপস্থিত হয়েছিলেন নায়িকা ৷ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া ৷ ফলে এই ছবির সত্যতা এখনও জানা যায়নি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুটিং ছেড়ে বাড়ির পরিচারিকার বিয়েতে গেলেন আলিয়া, দেখুন সেই ভাইরাল ছবি
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement