advertisement

মিষ্টি ছেলের সঙ্গে দেখা করে খুব খুশি বিরাট-অনুষ্কা !

Last Updated:

এই মুহূর্তে টেস্টের জন্য ইংল্যান্ডে রয়েছেন বিরাট ৷ অনুষ্কাও প্রায়ই তাঁকে সঙ্গ দিতে উড়ে যাচ্ছেন ভিন দেশে ৷ আর সেখানেই তাঁদের সঙ্গে দেখা হল এক মিষ্টি ছেলের ৷

#মুম্বই: বিয়ের কয়েক মাস গড়িয়েছে ৷ কেরিয়ারের দিক থেকে দু’জনেই চরম ব্যস্ত, কিন্তু একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভোলেন না ৷ বলি-ব্যাটের এই হট রোম্যান্টিক জুটির সোশ্যাল মিডিয়া প্রায়ই ভরে ওঠে দুর্দান্ত সব ছবিতে ৷
এই মুহূর্তে টেস্টের জন্য ইংল্যান্ডে রয়েছেন বিরাট ৷ অনুষ্কাও প্রায়ই তাঁকে সঙ্গ দিতে উড়ে যাচ্ছেন ভিন দেশে ৷ আর সেখানেই তাঁদের সঙ্গে দেখা হল এক মিষ্টি ছেলের ৷ আসলে এই ছেলে একটি বাদামী রঙের কুকুর ৷ তাকেই ‘বিউটিফুল বয়’ বলে সম্বোধন করেছেন ভারতের ক্যাপ্টেন ৷ আসলে বিরাট-অনুষ্কা দু’জনেই পোষ্য খুব ভালবাসেন ৷ মুম্বইয়ে রাস্তার কুকুরদের খাওয়া, থাকার ব্যবস্থা করেছেন স্বয়ং নায়িকা ৷ তাঁদের বাড়ির ল্যাব্রাডর ‘ডুড’কেও নিজেদের ছেলের চোখেই দেখেন বিরুষ্কা ৷ আর তাই ইংল্যান্ডের রাস্তাতেও মিষ্টি কুকুরটি দেখে লোভ সামলাতে পারলেন না তাঁরা ৷
advertisement
advertisement
একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরতে গিয়েছিলেন দু’জনে ৷ সেখানেই দেখা হল এই কুকুরটির সঙ্গে ৷ দু’জনে পোজ দিলেন, ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ এই ছবির ক্যাপশনে বিরাট লেখেন, ‘‘এই মিষ্টি ছেলেটিকে চিনে নিন, আমাদের সঙ্গে পোজ দেওয়ার মতো যার প্রচুর ধৈর্য্য রয়েছে ৷’’
advertisement

Met this beautiful boy who was patient enough to take a picture with us

A post shared by Virat Kohli (@virat.kohli) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিষ্টি ছেলের সঙ্গে দেখা করে খুব খুশি বিরাট-অনুষ্কা !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement