advertisement

মৃত্যুতেও ঘুচলো না বহিষ্কারের ক্ষত, শেষযাত্রাতেও আলিমুদ্দিনে গেলেন না সোমনাথ চট্টোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: দীর্ঘ ৪০ বছর ধরে যে দলের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই দলই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে প্রকাশ কারাতের নেতৃত্বাধীন সিপিআইএম ৷ এই ঘটনার পর এক দশক পেরিয়ে গিয়েছে ঠিকই ৷ কিন্তু দলের সঙ্গে সোমনাথের সম্পর্কের যে চিড় ধরেছিল ৷ তা মেরামত হয়নি ৷ কারণ সোমবার মিন্টোপার্কের কাছে বেসরকারি হাসপাতালে মৃত্যুর পর সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ আলিমুদ্দিনে নয় ৷ সরাসরি নিয়ে আসা হয় কলকাতা হাইকোর্টে ৷ পর্যবেক্ষকদের মত, পারিবারিক আপত্তির জেরেই আলিমুদ্দিনে নিয়ে আসা হয়নি তাঁর দেহ ৷
পরমাণু চুক্তির অন্তর্গত বেশ কিছু বিষয় নিয়ে বিরোধের জেরে ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে সিপিআইএম ৷ এরপরই সোমনাথ চট্টোপাধ্যায়কে তাঁর দল ভোটাভুটিতে সরকারের বিপক্ষে ভোট দেওয়ার জন্য নির্দেশ দেয় ৷ সেই নির্দেশেরই বিরোধিতা করেন তিনি ৷ পাশাপাশি ইউপিএ সরকার থেকে সিপিএমের সমর্থন প্রত্যাহারেরও বিরোধিতা করেন সোমনাথবাবু ৷ যার জেরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিপিআইএম দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে ৷
advertisement
সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় ৷ মাঝে মধ্যেই সোমনাথবাবুর গলায় অভিমানের সুর নজরে আসত পরিবারের সদস্যদের ৷ সম্ভবত সেই কারণেই পারিবারিক আপত্তির জেরেই মৃত্যুর পরও তাঁর দেহ নিয়ে যাওয়া হয়নি আলিমুদ্দিনে ৷
advertisement
প্রয়াত নেতার পরিবার সূত্রে খবর, বিধানসভা থেকে বার করে দেহ নিয়ে যাওয়া হবে রাজা বসন্ত রায় রোডে, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাসভবনে ৷ সন্ধে ৬টা পর্যন্ত সেখানেই রাখা থাকবে প্রাক্তন সিপিআইএম সাংসদের মরদেহ ৷ সেখানে সাধারণ মানুষেরা প্রয়াত রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ সন্ধে ৬টার পর সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহ দান করা হবে এসএসকেএম হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মৃত্যুতেও ঘুচলো না বহিষ্কারের ক্ষত, শেষযাত্রাতেও আলিমুদ্দিনে গেলেন না সোমনাথ চট্টোপাধ্যায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement