advertisement

AFC Asian Cup 2019: শেষ মিনিটের পেনাল্টিতে স্বপ্নভঙ্গ, বাহরিনের কাছে হেরে বিদায় ভারতের

Last Updated:
ভারত: ০       বাহরিন: ১ ( রশিদ-৯০+১')
#শারজা: সোমবার শারজার মাঠে ইতিহাস তৈরি করতে ভারতের প্রয়োজন ছিল স্রেফ একটি ড্র ৷ তাহলেই এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবারের জন্য নক আউটে যাওয়ার নজির গড়ত সুনীল ছেত্রীর দল ৷ কিন্তু শেষপর্যন্ত তা হল না ৷ তীরে এসে তরী ডুবল ব্লু টাইগার্সদের ৷ শেষ মিনিটের পেনাল্টিতে গোল হজম করে এবারের মতো এশিয়ান কাপে দৌড় শেষ ভারতের ৷ ০-১ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে গেল বাহরিন ৷
advertisement
থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল ভারত ৷ আয়োজক সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ হারলেও সুনীলদের খেলা দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়োয় ৷ এদিন স্রেফ ড্র করলেই পরের রাউন্ডে চলে যেত মেন ইন ব্লু’রা ৷ এমনকী, হারলেও তৃতীয় দল হিসেবে নক আউটে যাওয়ার একটা ক্ষীণ আশা ছিল ৷ কিন্তু অপর ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে থাইল্যান্ড ১-১ গোলে ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়ায় চার ৷ গ্রুপ-‘এ’ থেকে তাই তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল ভারতের কাছে কুশ্রী হার হজম করা থাইল্যান্ডও ৷ অন্যদিকে ৩ ম্যাচ খেলে ভারতের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট ৷ ৯১ মিনিটে রশিদের পেনাল্টি শট গুরপ্রীতকে পরাস্ত করে জালে ঢুকতেই সব আশা শেষ হয়ে যায় ভারতের ৷
advertisement
advertisement
এশিয়ান কাপের ইতিহাসে ভারত রানার্স হয়েছিল ১৯৬৪ সালে ৷ এই টুর্নামেন্টে এটাই এখনও পর্যন্ত সেরা রেকর্ড ব্লু টাইগার্সদের ৷ কিন্তু ১৯৬৪ সালের ওই টুর্নামেন্টে কোনও নক-আউট পর্ব ছিল না ৷ মাত্র চারটে দলের মধ্যে খেলা হয়েছিল রাউন্ড-রবিন লিগ ফর্ম্যাটে ৷ তাই আজ, সোমবার বাহরিনকে হারিয়ে নক-আউট পর্বে গেলে ইতিহাস সৃষ্টি করতেন সুনীলরা ৷ শেষপর্যন্ত সেটা করতে ব্যর্থ স্টিফেন কনস্টানটাইনের দল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
AFC Asian Cup 2019: শেষ মিনিটের পেনাল্টিতে স্বপ্নভঙ্গ, বাহরিনের কাছে হেরে বিদায় ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement