advertisement

বিরোধী জোটে নেই আপ, ২০১৯-এ পাঞ্জাবের সবকটি আসনে এককভাবেই লড়ার সিদ্ধান্ত দলের

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই ক্রমশ জটিল হচ্ছে বিরোধী জোটের পরিস্থিতি । মায়াবতীর পর এবার আম আদমি পার্টি । পাঞ্জাব থেকে ১৩ টি লোকসভা আসনে এককভাবেই লড়তে চলেছে আপ, গতকাল জানিয়ে দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ।
পাঞ্জাবের ভাটিন্ডায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন কেজরিওয়াল যে কোনও রকম জোটে অংশগ্রহণ করার পরিকল্পনা বা আগ্রহ নেই আপের ও ২০১৯-এও পাঞ্জাবের সবকটি আসনেও একক প্রার্থীরাই লড়বেন । পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং- এর বিরুদ্ধেও তোপ দেগেছেন কেজরিওয়াল । কর্মসংস্থান থেকে শুরু সামাজিক নিরাপত্তা, বেকার ভাতা, কৃষি ঋণ-কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি পাঞ্জাবের কংগ্রেস সরকার । মাদকাসক্তির সমস্যা নিয়েও উদাসীন অমরিন্দরের কংগ্রেস সরকার, ক্ষোভ জানিয়েছেন কেজরি ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধী জোটে নেই আপ, ২০১৯-এ পাঞ্জাবের সবকটি আসনে এককভাবেই লড়ার সিদ্ধান্ত দলের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement