advertisement

শবরীমালা মন্দিরে প্রবেশ করেছে ৫১ জন ঋতুমতী মহিলা, সুপ্রিম কোর্টকে জানাল কেরল সরকার

Last Updated:
#তিরুঅনন্তপুরম: সুপ্রিম রায়ের পর শবরীমালা মন্দিরে প্রবেশ করে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন বিন্দু এবং কনক ৷ নারীর সমানাধিকারের লড়াইয়ের পথেই পা বাড়িয়েছেন আরও ৪৯ জন ঋতুমতী মহিলা ৷ শুক্রবার সুপ্রিম কোর্টকে লিখিতভাবে সেই তথ্য তুলে দিল কেরল সরকার ৷
কেরল সরকার সুপ্রিম কোর্টকে শবরীমালা মন্দির সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে ৷ সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে, শবরীমালা মন্দির দর্শনের জন্য ডিজিটাল কিউই ম্যানেজমেন্ট সিস্টেম মারফত ১৬ লাখ ভক্ত অনলাইন রেজিস্ট্রেশন করেছে ৷ ১০ থেকে ৫০ বছরের মধ্যেকার প্রায় ৭,৫৬৪জন ঋতুমতী মহিলাও রয়েছে সে তালিকায় ৷ সুপ্রিম রায়ের পর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৪ লক্ষ ভক্ত শবরীমালা মন্দির দর্শন করেছেন ৷
advertisement
advertisement
১০ থেকে ৫০ বছরের মধ্যেকার ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশের উপরে ছিল কঠোর নিষেধাজ্ঞা ৷ যার জেরে কনক ও বিন্দুর মন্দিরে প্রবেশ করার ঘটনায় গর্জে উঠেছিল হিন্দত্ববাদী নেতা ও মন্দিরের পুরোহিতরা ৷ এরপর রাস্তায় নেমে চলে প্রতিবাদ। বাম ও বিজেপি সমর্থকদের হাতাহাতির ঘটনায় জ্বলে ওঠে কেরল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শবরীমালা মন্দিরে প্রবেশ করেছে ৫১ জন ঋতুমতী মহিলা, সুপ্রিম কোর্টকে জানাল কেরল সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement