advertisement

১৬ টি কুকুরছানাকেই পিটিয়ে ‘খুন’, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#কলকাতা: খুন নাকি বিষ খাইয়ে হত্যা ! এনআরএসে ১৬টি কুকুর ছানার মৃত্যুর আসল কারণ ঠিক কি ? সেটি তদন্ত করার জন্য কুকুর ছানাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বেলগাছিয়া পশু হাসপাতালে পাঠানো হয় ৷ ময়নাতদন্তের সেই রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷
হাসপাতাল সূত্রে খবর, কুকুরছানাদের শরীরে বিষ মেলেনি ৷  পিটিয়ে খুন করা হয়েছে ওই ১৬ টি কুকুরছানাকে ৷ নির্মমভাবে লোহার মোটা রড দিয়ে মারার জন্য ১৪টি কুকুরছানার যকৃৎ ফেটে যায় ৷ অন্যদিকে, দু’টি কুকুরছানার মাথার খুলিতে গুরুতর আঘাত লাগার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ ৷ তারফলেই মৃত্যু হয়েছে দু’টি কুকুর ছানার ৷ ময়নাতদন্তের রিপোর্টেই উঠে এসেছে সেই নির্মম তথ্য ৷
advertisement
advertisement
প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে ৷ সেই কারণেই এন্টালি থানার পুুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পশুদের মারধর ও তথ্য লোপাটের ধারায় মামলা রুজু করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৬ টি কুকুরছানাকেই পিটিয়ে ‘খুন’, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement