advertisement

টি ২০ বিশ্বকাপ ২০২৬ ফলাফল

ICC Men's T20 World Cup, 2026

Netherlands vs Pakistan

7 February, 2026 . Sinhalese Sports Club, Colombo

Pakistan beat Netherlands by 3 wickets

Netherlands

Netherlands

Netherlands

  • 147/10 (19.5 OV)

Pakistan

Pakistan

Pakistan

  • 148/7 (19.3 OV)
Pakistan beat Netherlands by 3 wickets

২০০৭ সাল থেকে শুরু হয়েছে টি-২০ ফর্ম্যাটে বিশ্বকাপ ক্রিকেট৷ এবার ফেব্রুয়ারি মাসে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর৷ গতবার, অর্থাৎ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত৷ বিরাটের দুর্দান্ত ব্যাটে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। এবার ভারত এবং শ্রীলঙ্কা আয়োজক।


প্রথম মরশুমের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়৷ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল তা জিতেছিল ভারত৷ ২০০৯ সালে ইংল্যান্ডে আয়োজিত টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান৷


২০১০ ও ২০১২ সালে যথাক্রমে ওয়েস্টইন্ডিজ ও শ্রীলঙ্কাতে আয়োজিত হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ , চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড ও ওয়েস্টইন্ডিজ৷


২০১৪ সালে বাংলাদেশ আয়োজিত হয়েছিল বিশ্বকাপ৷ সেই বিশ্বকাপে জিতেছিল শ্রীলঙ্কা৷ ২০১৬ সালে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্টইন্ডিজ৷


২০১৬-র পর টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যায়নি তার ফলে ২০২১ ও ২০২২ এ টি টোয়েন্টি বিশ্বকাপ হয়৷ ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, ২০২২ সালে এই ট্রফি জেতে ইংল্যান্ড।


এ পর্যন্ত ভারত, ওয়েস্টইন্ডিজ ও ইংল্যান্ড ২ বার করে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে৷ অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সকলেই একবার করে চ্যাম্পিয়ন হয়েছে৷


এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের রেজাল্ট জানতে নজর রাখুন নিউজ ১৮ বাংলার পাতায়৷ সব খেলার খবর সবচেয়ে আগে পেয়ে যাবেন ক্রিকেটপ্রেমী পাঠক৷


advertisement
advertisement
advertisement