advertisement

T20 World Cup Afghanistan Squad 2026

ব্যাটসম্যান

  • player-img
    Ibrahim ZadranRight Handed
  • player-img
    Darwish RasooliRight Handed
  • player-img
    Sediqullah AtalLeft Handed

বোলার

  • player-img
    Rashid KhanLeg break googly
  • player-img
    Mujeeb Ur RahmanOff break
  • player-img
    Fazalhaq FarooqiLeft-arm fast medium
  • player-img
    Ziaur RahmanRight-arm medium fast
  • player-img
    Noor AhmadLeft-arm wrist spin
  • player-img
    Abdullah AhmadzaiRight-arm medium fast

অল রাউন্ডার

  • player-img
    Mohammad NabiRight Handed
  • player-img
    Gulbadin NaibRight Handed
  • player-img
    Shahidullah KamalLeft Handed
  • player-img
    Azmatullah OmarzaiRight Handed

উইকেট কিপার

  • player-img
    Mohammad IshaqRight Handed
  • player-img
    Rahmanullah GurbazRight Handed
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট যৌথভাবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চলবে৷ ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম মরশুম৷ এর আগে শ্রীলঙ্কা ২০১২ সালে এবং ২০১৬ সালে ভারতের মাটিতে এই প্রতিযোগিতার আসর বসেছিল । ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে ২০ টি দল ৫৫টি ম্যাচ খেলবে৷ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে ২০ টি দল৷ আয়োজক দুই দেশ ছাড়াও আরও ১৮ টি দল নিজের নিজের মহাদেশ থেকে যোগ্যতা অর্জনপর্বের বাধা টপকে মূল পর্বের যোগ্যতা পাবে৷ ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাতটি দল এসেছে৷ এছাড়াও আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি দল র‌্যাঙ্কিংয়ে ইতিমধ্যে যোগ্যতা অর্জন না করা তিনটি সর্বোচ্চ স্থান অধিকারী দল এবং আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত আটটি দল। ইতালি প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। ভারত ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এবারের বিশ্বকাপে খেতাব রক্ষার লড়াইতে নামবে৷ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি দ্বারা আয়োজিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ফরম্যাটে দ্বিবার্ষিক ক্রিকেট বিশ্বকাপ । এটি প্রথম ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল এবং ২০২৬ সালের টুর্নামেন্টটি এর দশম সংস্করণ হিসেবে চিহ্নিত হয়েছিল। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷ ২০ টি দল অংশগ্রহণ করেছিল এবং ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷ ২০২১ সালের নভেম্বরে, ২০২৪-২০৩১ আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের ভ্যেনু ঘোষণার পর্বে জানিয়েছিল ২০২৬এ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে শুধুমাত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পুরো টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু টুর্নামেন্ট এখন অনেক বড় হয়েছে এবং শ্রীলঙ্কায় এতগুলি স্টেডিয়াম নেই৷ এই স্টেডিয়ামের অভাবের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে যৌথভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালের টুর্নামেন্টের শীর্ষ সাতটি দলের সঙ্গে আয়োজক দেশ শ্রীলঙ্কা এবং ভারত সরাসরিভাবে ২০২৬ সালের টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। বাকি তিনটি দল যারা সরাসরি সুযোগ পেয়েছে সেটা ৩০ জুন ২০২৪ তারিখের র‍্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে- ICC পুরুষদের T20I টিম র‍্যাঙ্কিংয়ের সেরা র‍্যাঙ্কিং দলগুলি অর্জন করে । বাকি আটটি স্থান ICC-এর আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে বেছে নেওয়া হয়৷ যার মধ্যে আফ্রিকা এবং ইউরোপ থেকে দুটি করে দল, এশিয়া এবং পূর্ব এশিয়া -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল এবং আমেরিকা গ্রুপ থেকে একটি দল রয়েছে। ২০২৫ সালের জুনে, কানাডা, আমেরিকার ফাইনাল থেকে যোগ্যতা অর্জন করে৷ তারপরে জুলাই মাসে ইউরোপের ফাইনাল থেকে উঠে আসে ইতালি এবং নেদারল্যান্ডস । ২০২৫ সালের অক্টোবরে, নামিবিয়া এবং জিম্বাবোয়ে আফ্রিকার ফাইনাল থেকে যোগ্যতা অর্জন করে৷ এরপর নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি যৌথ এশিয়া-ইএপি ফাইনাল থেকে যোগ্যতা অর্জন করে । এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ইতালি প্রথমবারে যোগ্যতা অর্জন করেছে। এদিকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ক্রমতালিকায় অবস্থানের থেকে সরাসরি যোগ্যতা পাওয়া বাংলাদেশ আর খেলছে না৷ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য আইপিএলে কেকেআর দল থেকে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার নির্দেশ দেয় বিসিসিআই৷ এরই পরে ভারতে নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে খেলতে আসতে বেঁকে বসে বাংলাদেশ৷ তারা আইসিসিকে ভ্যেনু পরিবর্তনের অনুরোধ করে৷ ৩ জানুয়ারি ২০২৬ তারিখে, বিসিসিআই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার পর , বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলোয়াড়দের 'নিরাপত্তা এবং সুস্থতার' কথা উল্লেখ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারত থেকে স্থানান্তর করার অনুরোধ করে। ৬ জানুয়ারি জানা যায় যে আইসিসি বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করেছে৷ পাশাপাশি এও জানানো হয় যে বাংলাদেশ যদি না খেলে তবে তারা পয়েন্ট হারাবে। এরপর প্রচুর জল গড়ায়৷ শেষপর্যন্ত বাংলাদেশ কোনওভাবেই রাজি হয় না যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে এসে খেলবে৷ এরপর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে৷ ২৪ জানুয়ারি এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে যায়৷ ৬ নভেম্বর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ভেন্যু ঘোষণা করে, ভারতে পাঁচটি ভ্যেনুতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা হবে৷ এর মধ্যে রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম , কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম৷ শ্রীলঙ্কার তিনটি ভ্যেনু হল কলম্বোর আর . প্রেমাদাসা স্টেডিয়াম এবং সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড এবং ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম । এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব ৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। ২০ টি দলকে পাঁচটি করে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে৷ গ্রুপ পর্বে প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে৷ গ্রুপ পর্বে মোট ৪০ টি ম্যাচ হবে৷ উদ্বোধনী ম্যাচটি ৭ ফেব্রুয়ারি এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডস বনাম পাকিস্তান ম্যাচ৷ একই দিনে ভারতও নিজের এবারের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে৷ ভারতের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আমেরিকা৷ প্রতিটা গ্রুপে রয়েছে পাঁচটি করে দল৷ আর গ্রুপ রয়েছে চারটি৷ অর্থাৎ মোট ২০ টি দল খেলবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে৷ গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস, নামিবিয়া৷ গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, ওমান৷ গ্রুপ সি-তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি৷ ডি গ্রুপের দলগুলি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি৷ গ্রুপ A থেকে D পর্যন্ত শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বে যাবে, যেখানে তাদের চারটি করে দলের দুটি গ্রুপে ভাগ করা হবে। সুপার ৮ পর্বে, প্রতিটি দল তাদের গ্রুপের অন্যদের সাথে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল নকআউট পর্বে যাবে। গ্রুপ পর্ব থেকে সুপার ৮ এ কোনও পয়েন্ট যাবে না। টুর্নামেন্টের আগে, সেই সময়ে তাদের T20I র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুপার ৮ পর্বের জন্য আটটি দলকে বাছাই করা হয়েছিল: অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ ১; ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা গ্রুপ ২৷ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ -র দুটি সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ৷ ফাইনাল খেলা হবে ৮ মার্চ। প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল যথাক্রমে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে৷ তবে যদি প্রথম সেমিফাইনাল পাকিস্তানের সঙ্গে হয় তবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে স্থানান্তরিত করা হবে । দ্বিতীয় সেমিফাইনালটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।
advertisement
advertisement
advertisement