TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

দিঘায় এবার রঙের মেলা! ঝাউবনের তলায় দেশ-বিদেশের শিল্পীদের শিল্পকলা, মিস করবেন না এই সুযোগ

Last Updated: Apr 01, 2026, 20:02 IST

পর্যটন নগরী দিঘার সমুদ্রতটে এবার বিশ্বশিল্পের আসর। বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত হল ‘৫ম আন্তর্জাতিক দিঘা আর্ট ফেস্টিভ্যাল’। ওল্ড দিঘার হোটেল সি-হক সংলগ্ন ঝাউবনে এই বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন হয়। আয়োজক সংস্থা বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট-এর সম্পাদক বিষ্ণু মাইতি জানান, দিঘার পর্যটনকে বিশ্বদরবারে জনপ্রিয় করতে এবং লোকসংস্কৃতির সাথে আধুনিক শিল্পের মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন। সমুদ্রতটের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই শিল্পের এই আয়োজন পর্যটকদেরও বিশেষভাবে আকৃষ্ট করে। 

Advertisement

দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু! দেখুন ভিডিও

Last Updated: Mar 30, 2026, 15:28 IST

দলের অন্যতম সিনিয়র নেতা দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ এ দিন হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন বিরোধী দলনেতা৷ তিনি দাবি করেছেন, এবার নন্দীগ্রামে তাঁকে ঘিরে উৎসাহ ২০২১ সালের তুলনায় অনেক বেশি৷ ফলে নন্দীগ্রামে নিজের জয় নিয়ে নিঃসংশয় শুভেন্দু অধিকারী৷ তিনি জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তিনি নন্দীগ্রামে থাকবেন৷ ২৪ তারিখ থেকে তিনি ভবানীপুরে মন দেবেন৷ 

দিঘা যাওয়ার প্ল্যান? পর্যটকদের জন্য রয়েছে বড় সুখবর! জানলে ছুটে যাবেন আপনিও

Last Updated: Mar 20, 2026, 21:21 IST

Digha: এবার দিঘা ভ্রমণে মিলছে বড় স্বস্তির খবর। পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ হতে চলেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ফোরশোর রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।

Advertisement

এক পুকুরেই তিন ফসল! মাছ-কাঁকড়া-সবজিতে দ্বিগুণ আয়, জানুন কীভাবে কাজ করছে এই পদ্ধতি

Last Updated: Mar 17, 2026, 20:16 IST

পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে মাছ চাষে নতুন দিগন্ত এসেছে। আর তাতে লাভ বাড়ছে মৎস্যজীবীদের। পুকুর বা জলাশয়ে হচ্ছে মাছ চাষ। আর সেই জলাশয় বা পুকুরের পাড়ে নানান ধরনের শাক সবজি সহ অর্থকারী ফসল চাষ হচ্ছে। তাতেই বাড়ছে মৎস্যজীবীদের রোজগার। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। কোথাও মিষ্টি জলে রুই মৃগেল কাতলা সহ বিভিন্ন ধরনের সাদামাছের চাষ। আবার কোথাও ঈষৎ নোনা জলে চিংড়ি ও পার্শে সহ বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। সেই মাছ চাষে এবার আরও আয় বাড়াতে চাষিরা আশ্রয় নিয়েছে ইন্ট্রিগেটেড ডাইভারসিটি অ্যাকোয়াকালচারের। এর ফলে মাছ উৎপাদনেও যেমন ভাল, তেমনি লাভের মাত্রাকেও দ্বিগুণ করেছে।

রান্নার গ্যাসের সংকটে ভোগ বন্ধের সিদ্ধান্ত তমলুকের বর্গভীমা মন্দিরে

Last Updated: Mar 11, 2026, 22:02 IST

Gas cylinder crisis: রান্নার গ্যাসের সংকট! ভোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল তমলুকের ৫১ সতী পীঠের অন্যতম দেবী বর্গভীমা মন্দিরে। গ্যাসের সংকটের কারণে এখানকার মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, আগামী ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ। সেই সঙ্গে যারা আগাম ভোগ বুকিং করেছেন, তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সংকটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। পরে যখন আবার গ্যাস পাওয়া যাবে, তখন আবার পুনরায় ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে মন্দরি কর্তৃপক্ষ। ভোগ না পেয়ে হতাশ মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

ডিজিটাল বিনোদনের ভিড়েও থামেনি মঞ্চের আলো, নাট্যচর্চায় নতুন মুখ খুঁজছে এগরা

Last Updated: Feb 21, 2026, 16:47 IST

ওটিটি প্ল্যাটফর্মের ঝড়ের মধ্যেও থামেনি মঞ্চের আলো। ডিজিটাল বিনোদনের দাপটে যখন মোবাইলের পর্দাই অনেকের একমাত্র ভরসা, তখনও নাটকের প্রতি ভালবাসা ধরে রেখেছে এগরা কৃষ্টিচক্র। নতুন প্রজন্মকে আবার মঞ্চে ফেরানোর ডাক দিচ্ছে তারা। অভিনয় শিখতে চান? নাটকের জগতে নিজের পরিচয় তৈরি করতে চান? তাহলে এটি হতে পারে আপনার জন্য বড় সুযোগ। নিয়মিত অনুশীলন, দলগত কাজ এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তরুণদের গড়ে তুলতেই তাদের উদ্যোগ।

ভোটের আগে শান্তি বজায় রাখতে নয়া ‘রণনীতি কৌশল’ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের

Last Updated: Feb 21, 2026, 09:10 IST

ভোটের আগে শান্তি বজায় রাখতে নয়া ‘রণনীতি কৌশল’ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। ভোট এলেই অশান্তি আর উত্তেজনা যেন খুব সাধারণ একটা বিষয় পূর্ব মেদিনীপুরে। গত বিধানসভা নির্বাচনে এই জেলায় একাধিকবার বোমাবাজি, সংঘর্ষ এবং রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছিল। কোথাও দলীয় সংঘর্ষ, কোথাও আবার প্রাণহানির ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম প্রস্তুতিতে জোর দিচ্ছে জেলা পুলিশ।

Advertisement

বড় দিনের রাতে দিঘায় যা ঘটল...., জানলে অবাক হবেন আপনিও

Last Updated: Dec 26, 2025, 20:22 IST

Digha: বড়দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ আগুনের সাক্ষী হল পূর্ব মেদিনীপুর। দিঘার কাছেই গভীর রাতে দাউদাউ করে জ্বলল আগুন। পুড়ে ছাই হয়ে গেল দু’টি প্রসিদ্ধ মিষ্টির দোকান।

ভিমরুলের দাপটে খেজুর রস সংগ্রহে বিপত্তি, নলেন গুড়ের বাজারে ধাক্কা

Last Updated: Dec 09, 2025, 20:06 IST

শীতকাল মানেই নলেন গুড়ের সময়। শীতকাল এলেই স্বাভাবিকভাবে কিছু জিনিস চলে আসে। যার মধ্যে অন্যতম নলেন গুড় বা খেজুর গুড়। এই গুড় ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। স্বাদ ও গন্ধের জন্য শীতের সময় খেজুর গুড়ের চাহিদা অনেকটাই বেশি হয়। শীতের শুরু থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে শিউলিরা আগুনে জ্বাল দিয়ে তৈরি করে খেজুর গুড়। কিন্তু এই খেজুর গাছের রস সংগ্রহ করতে বাধা হয়েছে ভিমরুল। বোলতা ভিমরুল ও মৌমাছির দাপটে গাছ থেকে রস পাড়তে সমস্যায় পড়েছেন শিউলিরা।

Advertisement

মুগবেড়িয়ার গোপন কুঠিতে ছিলেন ক্ষুদিরাম, ২০০ বছরের জমিদার বাড়ি আজও রহস্যঘেরা

Last Updated: Dec 04, 2025, 16:26 IST

প্রায় ২০০ বছরের প্রাচীণ মুগবেড়িয়া জমিদার বাড়ি। জমিদার বাড়িতে পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। ৬৪ কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির মাটির নীচেও রয়েছে চোরা কুঠি। আর সেই চোরাকুঠিতে একসময় লুকিয়ে ছিলেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া গ্রামে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি আজও অতীতের নানা স্মৃতি বয়ে বেড়ায়। আঞ্চলিক গবেষক বীর কুমার শী'র কথায়, প্রায় ২০০ বছর আগে জমিদার ভোলানাথ নন্দ এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। চুনসুড়কি নির্মিত জমিদার বাড়ির বড় বড় দরজা-জানলা, মাটির নীচে গুপ্ত কক্ষ এবং সেই সময়ের স্থাপত্যকৌশল আজও নজর কাড়ে।

দিঘার জগন্নাথ মন্দিরে বাড়ছে ভিড়, রাজস্থানের সোহনলালের মূর্তি কিনতে ভিড় পর্যটকদের

Last Updated: Dec 03, 2025, 20:41 IST

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে শুধু দিঘার অর্থনীতিই বদলায়নি, বদলাচ্ছে কর্মসংস্থানের ছবিও। মন্দিরকে কেন্দ্র করে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনই দিঘা ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন আয়ের সুযোগ। সেই সুযোগ ধরেই ভিনরাজ্য থেকেও বহু শিল্পী দিঘায় এসে রুজি রোজগার শুরু করেছেন। তাদের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছেন রাজস্থানের যুবক সোহনলাল রাঠোর। সোহনলালের হাতে যেন জাদু রয়েছে। তার হাতের ছোঁয়া মাত্রই তৈরি হয়ে হচ্ছে নানা রকম মনকাড়া মূর্তি। দিঘা-এগরা রাস্তার ধারে বসেই তিনি প্রতিদিন তৈরি করছেন রাধা-কৃষ্ণ থেকে জগন্নাথ দেব নানা দেবদেবীর মূর্তি।

Advertisement

নয়ডার চুরি যাওয়া কোটি কোটি টাকার হিরে, সোনা-সহ বহুমূল্য গয়না উদ্ধার রাজ্য পুলিশের

Last Updated: Nov 20, 2025, 00:07 IST

নয়ডার চুরি যাওয়া কয়েক কোটি টাকার হিরে, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি উদ্ধার পুলিশের। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও এগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে এগরার ষড়রং এলাকা থেকে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর প্রদেশে পরিচারিকার কাজ করত এগরার ষড়রং এলাকার বাসিন্দা মামনি যাদব ও মণি যাদব। কিছুদিন আগেই উত্তর প্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হিরে, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি চুরি করে নিয়ে বাড়ি ফিরে আসে। উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ ও উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশের গিয়ে মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, চুরি যাওয়া গয়নার মূল্য কয়েক কোটি টাকা।

Digha Jaggannath Mandir | দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী পালন

Last Updated: Aug 16, 2025, 20:15 IST

Digha Jaggannath Mandir | দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী পালন

Advertisement

ইলিশ প্রেমিদের জন্য বড় সুখবর, জেনে নিন বিস্তারিত

Last Updated: Jun 30, 2025, 20:23 IST

Hilsha: ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। দিঘায় মাছ ধরার মরশুমের প্রথম দিকেই একদিনে মৎস্যজীবীদের ট্রলার থেকে বাজারে এল কয়েক টন ইলিশ মাছ।

MEDIA NOT FOUND

ভয়ঙ্কর হবে পরিস্থিতি...! বাংলার কোন কোন জেলায় তাপপ্রবাহ সতর্কতা? কলকাতায় কী হবে!

Last Updated: Mar 30, 2025, 21:15 IST

Heatwave Alert: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সর্তকতা। অন্যদিকে বাকি জেলাগুলিতে দাবদাহের পরিস্থিতি। আপাতত ৭ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রতিদিনই বাড়বে তাপমাত্রা। 

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল