TRENDING:

Latest Videos

Watch latest videos on breaking news, politics, sports, fashion, celebrities and more.

প্রতিস্থাপিত হল কৃষ্ণনগরের রাবেয়া বিবির দুটি কর্নিয়া, এখনও জেলে ছেলে! দেখুন ভিডিও

Last Updated: Feb 11, 2026, 18:48 IST

মায়ের মরনোত্তার কর্নিয়া দান করে জেলে যেতে হয়েছে ছেলেকে৷ অথচ সেই কর্নিয়াই প্রতিস্থাপিত করা হল দুই দৃষ্টিহীন ব্যক্তির চোখে৷ তার পরেও অবশ্য জেল মুক্তি হল না ছেলে সহ পরিবারের পাঁচ সদস্যের৷ কৃষ্ণনগর কাণ্ডে এখনও তাই সমালোচিত হতে হচ্ছে পুলিশকে৷ গত রবিবার মৃত্যু হয়েছিল রাবেয়া বিবি নামে ওই বৃদ্ধার৷ ২০২৪ সালে চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি৷ মায়ের মৃত্যুর পর রাবেয়া বিবির ছেলে পেশায় শিক্ষক এবং সমাজকর্মী আমিরচাঁদ শেখের থেকে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে রাবেয়া বিবির কর্নিয়া সংগ্রহ করেন৷ কিন্তু বৃদ্ধার শেষকৃত্যের সময় বাধা দেন গ্রামবাসীরা৷ তাঁদের অভিযোগ, বৃদ্ধার চোখ চুরি করেছেন ছেলে আমিরচাঁদ৷ এই অভিযোগের ভিত্তিতে আমিরচাঁদ সহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ৷

Advertisement

স্বপ্ন ছোঁয়ার পথে কোনও বাধাই বাধা নয়! মাধ্যমিকের প্রথম দিনে নজির গড়লেন নদিয়ার মা ও মেয়ে

Last Updated: Feb 02, 2026, 20:35 IST

নদিয়া জেলার করিমপুরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত উঠে এল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে। সারা রাজ্যের সঙ্গে এদিন করিমপুর জগন্নাথ হাইস্কুলেও শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ওই বিদ্যালয়েই পরীক্ষাকেন্দ্র পড়েছিল প্রতিবন্ধী ছাত্রী অনন্যা প্রামানিকের। হোগলবেড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা এবছর প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। বয়স ১৮ বছর। দীর্ঘ চার বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ সে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে নিজের মায়ের কোলে চড়ে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সমস্ত কষ্ট ভুলে মায়ের এই লড়াই যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Nadia News: বৃন্দাবনের শ্যামকুন্ড রাধাকুন্ডর মন্দর এবার নদিয়ার নবদ্বীপে

Last Updated: Jan 30, 2026, 23:43 IST

Nadia News: বৃন্দাবনের নিকটবর্তী গোবর্ধন অঞ্চলে অবস্থিত শ্যামকুন্ড ও রাধাকুন্ডে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সব সময়। দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত এই পবিত্র স্থানে স্নান ও পুজো করে আত্মিক শান্তি লাভের আশায় উপস্থিত হয়ে থাকেন। এই উপলক্ষে আবারও আলোচনায় এসেছে শ্যামকুন্ড ও রাধাকুন্ডের প্রাচীন ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব। তবে অনেকেই বৃন্দাবনের এই শ্যামকুন্ড ও রাধাকুন্ডে ইচ্ছে থাকলেও যেতে পারেন না তাদের জন্যই নবদ্বীপের সুদর্শন মন্দিরে সেই আদলে বৃন্দাবনের বানানো হল শ্যামকুন্ড রাধাকুন্ড।

Advertisement

কাশ্মীরের টিউলিপ এবার বাংলায়, কার্যত অসাধ্য সাধন নদিয়ার যুবকের

Last Updated: Jan 28, 2026, 20:38 IST

Nadia News: নদিয়া জেলার ফুলিয়া চটকাতলায় এক অভিনব উদ্যোগে সফলভাবে টিউলিপ ফুল ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক। যা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই।

নদিয়ার ভয়াবহ বাস দুর্ঘটনা, ক্যামেরা বন্দি হাড় হিম করা মুহূর্ত! দেখুন ভিডিও

Last Updated: Jan 25, 2026, 17:25 IST

নদিয়ার করিমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা৷ রেষারেষি করতে গিয়ে সামনে থাকা একটি বাসকে ধাক্কা মেরে উল্টে গেল অন্য একটি বেসরকারি বাস৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা যাত্রী৷ আহতের সংখ্যা প্রায় ৩০৷ এ দিন দুপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক ধরে করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল চলন্তিকা এবং বিবেকানন্দ নামে দুটি বেসরকারি বাস৷ একই সময়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বলে দুটি বাসের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে রেষারেষি চলছিল৷ যাত্রীদের অভিযোগ, দুটি বাসই বেপরোয়া গতিতে চলছিল৷ চলন্তিকা নামের বাসটিকে ওভারটেক করার চেষ্টা করছিল বিবেকানন্দ নামের বাসটি৷ শেষ পর্যন্ত কাঠালিয়ার কাছে বিবেকানন্দ নামে বাসটি পিছন থেকে থেকে এসে সামনের বাসটিকে প্রথমে ধাক্কা মারে৷ এর পর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে বিবেকানন্দ নামে ওই বাসটি উল্টে যায়৷

Advertisement

হাতের জাদুতে মুগ্ধ বিশ্ব! সরস্বতী পুজোর আগে কৃষ্ণনগরের পালপাড়ায় ব্যস্ততা তুঙ্গে

Last Updated: Jan 21, 2026, 20:44 IST

নদিয়া জেলা মৃৎশিল্পের জন্য দেশ-বিদেশে খ্যাত। এখানকার শিল্পীদের হাতে গড়া পুতুল, মূর্তি ও প্রতিমা রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। জেলা জুড়ে রয়েছেন একাধিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী। বিশেষ করে কৃষ্ণনগর ও ঘূর্ণি অঞ্চল এই শিল্পের জন্য সুপরিচিত। সূক্ষ্ম কারুকাজ, বাস্তবধর্মী রূপ এবং নিখুঁত রঙের ব্যবহারে কৃষ্ণনগরের মাটির প্রতিমা আলাদা পরিচিতি পেয়েছে।

'পাল্টাবেন বিজেপি নেতারা', মোদিকে জবাব দিলেন অভিষেক! দেখুন ভিডিও

Last Updated: Jan 18, 2026, 23:30 IST

বঙ্গ সফরে এসে মালদহ এবং সিঙ্গুরের সভা থেকে বিজেপি-র ভোটের স্লোগান তৈরি করে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই স্লোগান হল, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার৷ এবার মোদির তৈরি সেই স্লোগানের জবাব দিলেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পাল্টা দাবি, ’পরিবর্তন হবে, তবে বাংলার মানুষের নয়, বিজেপি নেতাদের৷ রবিবার নদিয়ার চাপড়ার সভা থেকে অভিষেক বলেন,  ‘বাংলার মানুষ পাল্টায়নি। আপনি শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। পাল্টাবেন আপনারা, বাংলার মানুষ পাল্টাবে না। মাথা নিচু করবে না বাংলা দিল্লির জল্লাদের কাছে। দিল্লির বহিরাগতরা পাল্টাবেন। বাংলার মানুষ পাল্টাবেন না। পরিবর্তন বিজেপি নেতাদের হবে। এমন পরিবর্তন হবে যে ২০২৬-এর পর প্রধানমন্ত্রী বাংলায় এসে জয় বাংলা বলবেন। কথা দিচ্ছি।’

Advertisement

জল-কাদা যন্ত্রণার শেষ! কালীগঞ্জের ছুটিপুরে ঝকঝকে কংক্রিটের রাস্তা

Last Updated: Dec 10, 2025, 19:50 IST

কালীগঞ্জের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুরে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা, আর সেই সঙ্গেই বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন ধরে জল-কাদা পেরিয়ে যাতায়াত করতে হতো এলাকার কয়েক হাজার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের। বর্ষাকালে রাস্তা একেবারে হাঁটু-জলপথে পরিণত হতো। বিশেষ করে ২০৭ নম্বর বুথের ইয়াসিন সেখ থেকে মিকাই সেখের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা এতদিন বেহাল অবস্থায় পড়ে ছিল। এমনকি এই পথ দিয়েই মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হতো স্থানীয়দের।

Nadia News: ভবিষ্যতে আর নাও পাওয়া যেতে পারে খাঁটি নলেন গুড়, কারণটা কী?

Last Updated: Nov 21, 2025, 23:09 IST

Nadia News: শিউলির অভাব, ভবিষ্যতে আর নাও পাওয়া যেতে পারে খাঁটি নলেন গুড়। শীত পড়তেই কুয়াশার চাদরে ঢেকে যায় নদিয়ায় কৃষ্ণগঞ্জ, মাজদিয়া গ্রামের পথঘাট। ভোরের ঠান্ডা হাওয়ায় মিশে থাকে খেজুর রস জ্বাল দেওয়ার মিষ্টি গন্ধ।

Advertisement

জগদ্ধাত্রী পুজোয় জমজমাট কৃষ্ণনগর, বুড়িমাকে দেখতে দর্শনার্থীর ঢল

Last Updated: Oct 31, 2025, 00:28 IST

Jagadhatri Puja 2025: জগদ্ধাত্রী পুজোয় জমজমাট কৃষ্ণনগর। আলোয় সেজেছে রাস্তা। চাষাপাড়া বুড়িমাকে দেখতে দর্শনার্থীর ঢল। ২০ কেজির বেশি সোনার গয়নায় সাজানো হয়েছে বুড়িমাকে।

ক্লাস সেভেনের ছাত্রের হাতে তৈরি দুর্গা মূর্তি দেখেলে অবাক হয়ে যাবেন, রইল ভিডিও

Last Updated: Sep 22, 2025, 23:44 IST

Distirct Durga Puja 2025: সবে সপ্তম শ্রেণি, কিন্তু শিল্পে তার হাতে যেন জাদু। শান্তিপুরের বাসিন্দা অরিজিৎ সাহা এই দুর্গাপুজোতেও কাগজ, সোলা, কার্ডবোর্ড, আর্ট পেপার আর কিছু সাধারণ উপকরণ দিয়ে নিজেই বানিয়েছে পাঁচ ফুট উচ্চতার এক অপূর্ব দুর্গা মূর্তি। এই অনন্য মূর্তি তৈরি করে সে তাক লাগিয়ে দিয়েছে শান্তিপুরবাসীকে। অরিজিৎ পড়াশোনা করে শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলে।

Advertisement

এবার বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এই জেলায়, দাবি উদ্যোক্তাদের

Last Updated: Jul 01, 2025, 20:36 IST

Durga Puja 2025: রথ যেতেই শুরু হয় গিয়েছে পুজোর কাউন্ডডাউন। নানা জায়গায় শুরু হয়ে গিয়েছে খুটি পুজো। জানেন কি এই বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই জায়গায়, জেনে নিন ঠিকানা! মিস করবেন না যেন!

গেম খেললে মিলতে পারে আপনারও জীবনসঙ্গী? শান্তপুরের যুবকের কীর্তি ভাইরাল

Last Updated: May 27, 2025, 23:21 IST

Nadia News: গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা! এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও! কী ভাবছেন মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস।

Advertisement

কাঁচা আম রফতানি করেই লাভের মুখ দেখছেন শান্তিপুরের আম চাষীরা

Last Updated: May 19, 2025, 22:11 IST

Nadia News: কাঁচাতেই লক্ষ্মী লাভ, পাকলেই বাড়ে বিপদ! শান্তিপুরের বিভিন্ন আম বাগানের সামনে অস্থায়ী আমের আড়ত গুলিতে সারাদিন ধরে চলছে যুদ্ধকালীন তৎপরতায় আম রফতানি।

মাটি হতে পারে দুর্গাপুজো! পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Last Updated: Sep 27, 2024, 19:29 IST

IMD Latest Weather Update: পুজোর আগেই আবহাওয়ার বড় আপডেট। এবার পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল