TRENDING:

Nadia News: জল-কাদা যন্ত্রণার শেষ! কালীগঞ্জের ছুটিপুরে ঝকঝকে কংক্রিটের রাস্তা

Last Updated: Dec 10, 2025, 19:50 IST

কালীগঞ্জের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুরে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা, আর সেই সঙ্গেই বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন ধরে জল-কাদা পেরিয়ে যাতায়াত করতে হতো এলাকার কয়েক হাজার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের। বর্ষাকালে রাস্তা একেবারে হাঁটু-জলপথে পরিণত হতো। বিশেষ করে ২০৭ নম্বর বুথের ইয়াসিন সেখ থেকে মিকাই সেখের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা এতদিন বেহাল অবস্থায় পড়ে ছিল। এমনকি এই পথ দিয়েই মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হতো স্থানীয়দের।

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Nadia News: জল-কাদা যন্ত্রণার শেষ! কালীগঞ্জের ছুটিপুরে ঝকঝকে কংক্রিটের রাস্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল