TRENDING:

Abhishek Banerjee: 'পাল্টাবেন বিজেপি নেতারা', মোদিকে জবাব দিলেন অভিষেক! দেখুন ভিডিও

Last Updated: Jan 18, 2026, 23:30 IST

বঙ্গ সফরে এসে মালদহ এবং সিঙ্গুরের সভা থেকে বিজেপি-র ভোটের স্লোগান তৈরি করে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই স্লোগান হল, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার৷ এবার মোদির তৈরি সেই স্লোগানের জবাব দিলেন তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পাল্টা দাবি, ’পরিবর্তন হবে, তবে বাংলার মানুষের নয়, বিজেপি নেতাদের৷ রবিবার নদিয়ার চাপড়ার সভা থেকে অভিষেক বলেন,  ‘বাংলার মানুষ পাল্টায়নি। আপনি শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। পাল্টাবেন আপনারা, বাংলার মানুষ পাল্টাবে না। মাথা নিচু করবে না বাংলা দিল্লির জল্লাদের কাছে। দিল্লির বহিরাগতরা পাল্টাবেন। বাংলার মানুষ পাল্টাবেন না। পরিবর্তন বিজেপি নেতাদের হবে। এমন পরিবর্তন হবে যে ২০২৬-এর পর প্রধানমন্ত্রী বাংলায় এসে জয় বাংলা বলবেন। কথা দিচ্ছি।’

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
Abhishek Banerjee: 'পাল্টাবেন বিজেপি নেতারা', মোদিকে জবাব দিলেন অভিষেক! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল