
নদিয়া জেলার করিমপুরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত উঠে এল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে। সারা রাজ্যের সঙ্গে এদিন করিমপুর জগন্নাথ হাইস্কুলেও শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ওই বিদ্যালয়েই পরীক্ষাকেন্দ্র পড়েছিল প্রতিবন্ধী ছাত্রী অনন্যা প্রামানিকের। হোগলবেড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা এবছর প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। বয়স ১৮ বছর। দীর্ঘ চার বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ সে পৌঁছায় পরীক্ষাকেন্দ্রে নিজের মায়ের কোলে চড়ে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সমস্ত কষ্ট ভুলে মায়ের এই লড়াই যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।