
বাবা-মায়ের আসনে ছেলে-মেয়ে, TMC-র তালিকায় ‘ফ্যামিলি ফ্যাক্টর', তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই সামনে আসছে একাধিক চমকপ্রদ তথ্য। তালিকায় দেখা যাচ্ছে, কয়েকটি ক্ষেত্রে প্রবীণ নেতা-নেত্রীরা টিকিট না পেলেও তাঁদের পরিবারের সদস্যদের প্রার্থী করা হয়েছে। স্বর্ণকমল সাহা টিকিট না পেলেও তাঁর ছেলে সন্দীপন সাহাকে প্রার্থী করা হয়েছে। একইভাবে, নির্মল ঘোষের পরিবর্তে তাঁর পুরনো কেন্দ্রে ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে দল। প্রার্থী করা হল সাধন পান্ডে-সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে। টিকিট পেয়েছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর, ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হল শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে। শীর্ষাণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।