হিঙ্গলগঞ্জ থানার নেবুখালী এলাকায় এই ঘটনাটি ঘটেছে । হিঙ্গলগঞ্জ ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকা । এই হিঙ্গলগঞ্জ থানা এলাকার নেবখালীতে প্রেমানন্দ মণ্ডল নামে এক ব্যবসায়ী হিসেবে পরিচিত ব্যক্তির বাড়িতে গতকাল রাতে ৭৭ নম্বর বিএসএফ এর ব্যাটেলিয়ান হানা দেয় ।
আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল
advertisement
বিএসএফের উপস্থিতি আগে থেকে বুঝতে পেরে আচারকারী প্রেমানন্দ মণ্ডল বাড়ি থেকে পালিয়ে যায়। বিএসএফ পুরো বাড়ি তল্লাশি করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল ও একটি বন্দুক উদ্ধার করেছে।
তবে প্রেমানন্দ মণ্ডলকে ধরতে পারিনি, সে পালাতে সক্ষম হয়েছে । উদ্ধার হওয়া ফেনসিডিল ও বন্দুক হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । পুলিশ প্রেমানন্দ মণ্ডলের খোঁজে তল্লাশি করছে । এই প্রেমানন্দ মণ্ডল বহুদিন ধরেই ভারত বাংলাদেশের সঙ্গে অবৈধ চোরাকারবারি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ।
