TRENDING:

WB Assembly Election 2026: টিকিট পেয়েই মাঠ কাঁপাতে নামলেন জগন্নাথ চট্টোপাধ্যায়! প্রচারে অভিনব চমক সিউড়ির বিজেপি প্রার্থীর

Last Updated:
WB Assembly Election 2026: বিজেপির টিকিট নিশ্চিত হতেই দেওয়াল লিখন থেকে শুরু করে সাইকেল সফর, সর্বত্রই নতুনত্বের ছোঁয়া। জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই ঝোড়ো প্রচার এবং অভিনব স্টাইল দেখুন পর পর ছবিতে।
advertisement
1/5
টিকিট পেয়েই মাঠ কাঁপাতে নামলেন জগন্নাথ চট্টোপাধ্যায়! প্রচারে অভিনব চমক সিউড়ির বিজেপি প্রার্থীর
২০২৬ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট গত রবিবার প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর রাজনৈতিক দলগুলিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার কাজ শুরু করে দিয়েছে। আর প্রার্থী তালিকায় জায়গা পাওয়া প্রার্থীরা এখন প্রচারেই প্রতিদ্বন্দ্বীকে পিছিয়ে ফেলার লড়াইয়ে নেমেছেন।
advertisement
2/5
সোমবার বিজেপির তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যে প্রার্থী তালিকায় দেখা যায় বীরভূমের সিউড়ি বিধানসভার প্রার্থী হিসাবে জায়গা করে নিয়েছেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। তার নাম প্রার্থী তালিকায় জায়গা পেতেই প্রচারে রীতিমতো চমক দিলেন তিনি।
advertisement
3/5
প্রার্থী তালিকায় নাম প্রকাশের পরই দেখা যায় তাকে সাইকেল চালিয়ে সিউড়ি শহরে ঘুরতে। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর তিনি জেলা দলীয় কার্যালয় থেকে সিউড়ি শহর দলীয় কার্যালয়ে আসেন। তার পাশাপাশি তার সঙ্গে বিজেপি কর্মীরাও সাইকেলে জেলা দলীয় কার্যালয় থেকে সিউড়ি শহর দলীয় কার্যালয়ে আসেন।
advertisement
4/5
এই বিষয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রার্থী তালিকায় তার নাম যুক্ত হওয়ার পর তাকে জেলা দলীয় কার্যালয় থেকে শহর দলীয় কার্যালয়ে আসতে হত। তখন তার কাছে অন্য কিছু উপায় না থাকার কারণে সাইকেল নিয়ে তিনি আসেন।
advertisement
5/5
এর পাশাপাশি মঙ্গলবার থেকে তিনি প্রচার শুরু করেন। সিউড়ি শহরে থাকা চৈতালি মোড়ের সংকটমোচন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে দেখা যায় তাকে। বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনও করেন তিনি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: টিকিট পেয়েই মাঠ কাঁপাতে নামলেন জগন্নাথ চট্টোপাধ্যায়! প্রচারে অভিনব চমক সিউড়ির বিজেপি প্রার্থীর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল