TRENDING:

Sky Cycling in Basirhat: এবার হাতের কাছেই রোমাঞ্চ! বসিরহাটের আকাশে সাইকেল চালানোর সুযোগ, ছুটির দিনে ভিন্ন অভিজ্ঞতা!

Last Updated: Feb 05, 2026, 16:12 IST

রোমাঞ্চে নতুন মাত্রা বসিরহাটে, ঘোষ বাড়ি স্পটে স্কাই সাইক্লিং। রোমাঞ্চ আর অবসর যাপনের নতুন ঠিকানা হিসেবে বসিরহাটের ঘোষ বাড়ি স্পট এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। খোলা প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা এবং সাজানো-গোছানো পরিকাঠামোর কারণে এই স্থানটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। আগে থেকেই এখানে পিকনিকের সুব্যবস্থা, শিশুদের খেলাধুলার জন্য আলাদা জায়গা, খোলা মাঠ ও বেড়ানোর একাধিক স্পট থাকায় পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য ঘোষ বাড়ি ছিল ভরসার ঠিকানা। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের নানা জেলা থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসছেন। উৎসব, ছুটির দিন কিংবা শীতের মরসুমে আনন্দের সঙ্গে প্রকৃতির ছোঁয়া পেতে ঘোষ বাড়ি স্পট এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
Sky Cycling in Basirhat: এবার হাতের কাছেই রোমাঞ্চ! বসিরহাটের আকাশে সাইকেল চালানোর সুযোগ, ছুটির দিনে ভিন্ন অভিজ্ঞতা!
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল