
বড়সড় জঙ্গি হানার পর্দাফাঁস৷ পাকিস্তানে ওটিপি পাঠিয়ে সাহয্যের অভিযোগ৷ ভারতে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগে দিল্লি পুলিশ আটজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও গ্রেফতার এক যুবক৷ জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে।