ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ‘‘আমরা এখন আলোচনা করছি, আর যদি কিছু করা যেত তাহলে দারুণ হত ৷ কিন্তু ওদের এটা খুলে দিতে হবে। ওদের ট্রাম্প প্রণালী, মানে হরমুজ খুলে দিতে হবে ৷’’ মার্কিন প্রেসিডেন্ট এমনটা বলেতেই দর্শকরা হাসতে লাগলেন। ট্রাম্প বলেন, ‘‘মাফ করবেন, আমি দুঃখিত। এত বড় ভুল করলাম।’’
এর পাশাপাশি ট্রাম্প যোগ করেন, “ফেক নিউজগুলো বলবে যে তিনি দুর্ঘটনাবশত ‘Strait of Trump’ বলেছেন। না, আমার সঙ্গে কোনও দুর্ঘটনা নেই। খুব বেশি না ৷’’
advertisement
এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বললেন, তিনি এবং মোদি এমন দু’জন মানুষ, যাঁরা কাজ করে দেখান। সকলে তা পারেন না ৷ শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের এই প্রশংসাবার্তা প্রকাশ করেছে। প্রেসিডেন্টের বয়ানে তাতে লেখা হয়েছে, ‘‘ভারতের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী মোদি এবং আমি— আমরা এমন দু’জন মানুষ, যাঁরা কাজ সম্পন্ন করে দেখাই। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।’’
