GTA Vote: পাহাড় পেরিয়ে সমতলেও ‘গোর্খা ফ্যাক্টর’! বিজেপির পাশে মোর্চা, নির্বাচনী সমীকরণে কীসের ইঙ্গিত!
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
GTA Vote: কার্শিয়াং ও কালিম্পং আসনে বিজেপি প্রার্থী দিয়েছে। তবে জোট সত্ত্বেও টিকিট বণ্টন নিয়ে অসন্তোষে কিছুটা দূরত্ব বজায় রেখেছে জিএনএলএফ এবং অজয় এডওয়ার্ডের দল।
advertisement
1/6

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ে জোটের পর এবার সমতলেও বিজেপির পাশে দাঁড়াল বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (GJM)। বিধানসভা ভোটের আগে এই সমর্থন ঘোষণায় উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সমতলের গুরুত্বপূর্ণ আসনগুলিতে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।
advertisement
2/6
*আগে পাহাড়ের দার্জিলিং আসনে বিজেপির প্রতীকেই প্রার্থী দিয়েছে মোর্চা, যেখানে যুব নেতা নোমান রাইকে সামনে আনা হয়েছে। কার্শিয়াং ও কালিম্পং আসনে বিজেপি নিজস্ব প্রার্থী দিয়েছে। তবে জোট সত্ত্বেও টিকিট বণ্টন নিয়ে অসন্তোষে কিছুটা দূরত্ব বজায় রেখেছে জিএনএলএফ এবং অজয় এডওয়ার্ডের দল।
advertisement
3/6
*এই পরিস্থিতিতেই সমতলের চারটি গুরুত্বপূর্ণ আসন—মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি প্রার্থীদের সমর্থনের ঘোষণা করে মোর্চা। শিলিগুড়ির শালুগাড়ায় আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এবং বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন-সহ অন্যান্য নেতারা।
advertisement
4/6
*রোশন গিরি জানান, এই সমর্থন কোনও ব্যক্তি বা পদ পাওয়ার জন্য নয়, বরং গোর্খাদের দীর্ঘদিনের রাজনৈতিক দাবির স্থায়ী সমাধানের লক্ষ্যে এই জোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর দাবি, রাজ্যে পরিবর্তন না এলে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তাই বৃহত্তর স্বার্থে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/6
*বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন বলেন, 'মোর্চার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এই সমর্থন নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করবে।' তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় এলে গোর্খা সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
advertisement
6/6
*সমতলের বিভিন্ন আসনে গোর্খা ভোটের সংখ্যা তুলনামূলক কম হলেও তা অত্যন্ত প্রভাবশালী। বিশেষ করে মাটিগাড়া-নকশালবাড়ি ও শিলিগুড়ি কেন্দ্রে এই ভোট নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাই পাহাড় থেকে সমতল—গোর্খা ভোটকে পাশে পেতে এবার বিজেপি ও মোর্চার এই যৌথ কৌশল নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
GTA Vote: পাহাড় পেরিয়ে সমতলেও ‘গোর্খা ফ্যাক্টর’! বিজেপির পাশে মোর্চা, নির্বাচনী সমীকরণে কীসের ইঙ্গিত!