Goutam Deb: 'টক টু মেয়র' বন্ধ, তবু তাঁর দুর্বার গতি! ‘টক টু গৌতম’ নিয়ে বিরাট চমক গৌতম দেবের, কী হবে সেখানে?
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Goutam Deb: নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কার্যকর হয়েছে ইতিমধ্যেই। ভোট শেষ না হওয়া পর্যন্ত ‘টক টু মেয়র’ অনুষ্ঠান বন্ধ থাকবে। প্রতি শনিবার সকালে ১ ঘণ্টা এই অনুষ্ঠান হবে এবং তা সরাসরি তাঁর ফেসবুক পেজে লাইভ দেখান হবে।
advertisement
1/5

*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে শহরজুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শিলিগুড়ি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সামনে এসেছেন গৌতম দেব, যিনি বর্তমানে শহরের মেয়র হিসেবেও দায়িত্বে রয়েছেন।
advertisement
2/5
*গত দু’বছরেরও বেশি সময় ধরে শহরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে ‘টক টু মেয়র’ নামে একটি উদ্যোগ চালিয়ে আসছিলেন। প্রতি শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষ থেকে ফোন কলের মাধ্যমে নাগরিকদের সমস্যার কথা শুনতেন মেয়র। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের ১৪৬টি এপিসোড সম্পন্ন হয়েছে, যা শহরবাসীর কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
advertisement
3/5
*তবে নির্বাচন কমিশনের তরফে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কার্যকর হওয়ার পর নির্দেশ দেওয়া হয়, ভোট শেষ না হওয়া পর্যন্ত ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালানো যাবে না। অভিযোগ ওঠে, এই ধরনের অনুষ্ঠান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারে। সেই নির্দেশ মেনেই অনুষ্ঠানটি বন্ধ রাখতে হবে।
advertisement
4/5
*এই প্রসঙ্গে গৌতম দেব জানান, "মানুষের সঙ্গে যোগাযোগ কোনওভাবেই বন্ধ করা যাবে না। টক টু মেয়র বন্ধ হলেও মানুষের সমস্যা শোনার কাজ চালিয়ে যাব।" তাঁর এই মন্তব্যে স্পষ্ট, প্রশাসনিক বিধিনিষেধ থাকলেও জনসংযোগে কোনওরকম বিরতি দিতে নারাজ।
advertisement
5/5
*তারই প্রেক্ষিতে নতুন উদ্যোগ হিসেবে শুরু হচ্ছে ‘টক টু গৌতম’। আজ অর্থাৎ প্রত্যেক শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তা সরাসরি তাঁর ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে। সাধারণ মানুষ 0353-3142578 নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। নির্বাচনের মাঝেই এই নতুন উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Goutam Deb: 'টক টু মেয়র' বন্ধ, তবু তাঁর দুর্বার গতি! ‘টক টু গৌতম’ নিয়ে বিরাট চমক গৌতম দেবের, কী হবে সেখানে?