TRENDING:

৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির 'চার্জশিট' পেশ করবেন অমিত শাহ

Last Updated:

কলকাতায় অমিত শাহ রাজারহাটে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ১৫ বছরের শাসন নিয়ে ৪০ পাতার বিজেপি চার্জশিট প্রকাশ করবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। বিধানসভা কেন্দ্রভিত্তিক অভিযোগপত্র প্রকাশের পর এবার গোটা রাজ্যের নিরিখে ‘চার্জশিট’ পেশ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেই উপলক্ষেই শনিবার ঝটিকা সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা প্রায় বারোটা নাগাদ রাজারহাটের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই চার্জশিট প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির 'চার্জশিট' পেশ করবেন অমিত শাহ
৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির 'চার্জশিট' পেশ করবেন অমিত শাহ
advertisement

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলছে বিজেপি। যা বিজেপি চার্জশিট নাম দিয়েছে। এই চার্জশিটে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত ১৫ বছরের শাসনকালকে নিশানা করা হচ্ছে। সূত্রের দাবি, মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যের ‘অবনতি’র চিত্র তুলে ধরা হয়েছে এই নথিতে। শুধু মুখ্যমন্ত্রী নন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও কাঠগড়ায় তুলতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই ‘অভিযোগপত্র’ প্রকাশের মাধ্যমে রাজ্যে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলতেই কৌশল সাজিয়েছে গেরুয়া শিবির।

advertisement

‘ধন্যবাদ ভারতবাসী’ ইরানের মিসাইলে কেন লেখা? ইজরায়েলের ওপর ৮৩তম দফার হামলা তেহরানের

টেস্টোস্টেরনের পরিমাণ কমছে? শরীরের নানা লক্ষণে কী ভাবে বুঝবেন পুরুষেরা, এই হরমোনের অভাবে কী হয় জানুন!

রাজ্যের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা, কর্মস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক অভিযোগ তুলতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন -সহ একাধিক ইস্যুকেও ‘চার্জশিটে’ রাখা হচ্ছে বলে খবর বিজেপি সূত্রে। দলীয় সূত্রের খবর, প্রায় ৪০ পাতার এই চার্জশিটে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান এবং নারী নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ এবং তার বাস্তবায়নের চিত্রও তুলে ধরতে চায় বিজেপি। অর্থাৎ, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং কেন্দ্রীয় উদ্যোগ—দুই দিকই সামনে আনতে চাইছে গেরুয়া শিবির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিউ আলিপুরদুয়ার স্টেশনে চাঞ্চল্য! রেলের হাইভোল্টেজ টাওয়ারে উঠল যুবক, শিউরে ওঠা দৃশ্য
আরও দেখুন

উল্লেখ্য, এখনও পর্যন্ত সব বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। প্রায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি থাকলেও, রাজ্যজুড়ে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। রামনবমীকে ঘিরে বৃহস্পতিবার ও শুক্রবার বিশেষ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে দল। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি বিজেপির নির্বাচনী ইস্তাহার। দলীয় সূত্রে ইঙ্গিত, প্রথমে ‘চার্জশিট’ প্রকাশ করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হবে, তার পর প্রকাশ করা হবে ‘সঙ্কল্পপত্র’, যেখানে সমাধানের রূপরেখা তুলে ধরা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির 'চার্জশিট' পেশ করবেন অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল