
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, ভোগান্তি দূর হল হাসপাতালে আসা রোগীর পরিজনদের। রাত কাটাতে হবে না আর বাইরে। রোগীর পরিজনদের সুবিধার্থে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল বিলাসবহুল রাত্রিযাপন ভবন। ৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকার সুযোগ, মালদহ মেডিক্যালে চালু বিলাসবহুল রাত্রি-নিবাস। এখানেই শেষ নয়, মালদহ মেডিক্যালে মিলবে মাত্র ৫ টাকায় ভরপেট খাবার।