TRENDING:

Delhi Police:দিনে পার্লার চালায়, রাতের অন্ধকারে সেই হয়ে ওঠে 'লেডি ডন',চিনে নিন দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া কুখ্যাত ‘ম্যাডাম জহের'-কে

Last Updated:
কেউ আঁচই করতে পারবে না, যে মহিলা দিনে দিল্লির একটি পার্লার চালায়, সেই রাতের অন্ধকারে হয়ে ওঠে ভয়ানক 'লেডি ডন' ম্যাডাম জেহের। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে ডন, চিনে নিন তাকে
advertisement
1/8
দিনে পার্লার চালায়, রাতের অন্ধকারে সেই হয়ে ওঠে 'লেডি ডন',চিনে নিন কুখ্যাত ‘ম্যাডাম জহের'কে
দিল্লি পুলিশের জালে আরও এক 'লেডি ডন'! স্পেশাল সেল কাউন্টার ইন্টেলিজেন্স শাখা গ্রেফতার করল খুসনুমা আনসারি ওরফে নেহাকে। অভিযোগ, তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে একটি মাদক চক্র পরিচালনা করতেন। নেহা গ্যাংয়ের হাই- প্রোফাইল বন্দুকবাজ ও অস্ত্র সরবরাহকারী ববি কবুতরের দীর্ঘদিনের সঙ্গী।
advertisement
2/8
মঙ্গলবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয় শার্পশুটার ববি। তার সঙ্গে গ্রেফতার করা হয় নেহাকেও। ববি কবুতরের আসল নাম মেহফুজ। অভিযোগ, বিশ্নোই এবং হাশিম বাবা গ্যাংয়ের জন্য অস্ত্র-সহ আরও অনেক অবৈধ জিনিসপত্র সরবরাহের সঙ্গে সরাসরি যুক্ত ছিল ববি। অভিযোগ, সে ভারতের অন্যতম বড় অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেলিম পিস্তলের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত।
advertisement
3/8
পঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালা খুন, অভিনেত্রী দিশা পাটানির বাসভবনের বাইরে গুলি চালানো, দিল্লিতে নাদির শাহ হত্যা এবং সিলামপুরের জোড়া খুন-সহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল অপরাধে ওই বন্দুকগুলি ব্যবহৃত হয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন।গ্রেফতার হওয়া নেহা এই চক্রের সঙ্গে যুক্ত তৃতীয় ‘লেডি ডন’। এর আগে দীপা এবং গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী জোয়া খানকেও গ্রেফতার করা হয়েছিল।
advertisement
4/8
নেহা দিনের আলোতে উত্তর-পূর্ব দিল্লিতে একটি বিউটি পার্লার চালাত। রাতে সেই হয়ে উঠত কুখ্যাত ডন 'ম্যাডাম জেহর'। পুলিশের দাবি, পার্লারের ব্যবসাটি ছিল গ্যাংয়ের বেআইনি কার্যকলাপ আড়াল করার একটি পর্দা মাত্র এবং মাদক পাচার চক্র পরিচালনার কেন্দ্র। নেহা ও ববি গত সাত বছর ধরে একসঙ্গে ছিল।
advertisement
5/8
মঙ্গলবার মধ্যরাতে ববি এবং নেহা একটি এসইউভি-তে চেপে যাচ্ছিল। মহিপালপুর উড়ালপুলের কাছে গাড়িটিকে আটক করা হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় গাড়ির ভিতর থেকে। গ্রেফতার করা হয় ববিকে। মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগে মঙ্গলবার রাতে নেহাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। তাঁর কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়।
advertisement
6/8
একইসঙ্গে ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ববি কবুতরই প্রথমে রেকি পরিচালনার দায়িত্বে ছিল। সেই মুসেওয়ালার চলাফেরা ও যাতায়াতের রুট খতিয়ে দেখে সেই গুরুত্বপূর্ণ তথ্য শ্যুটারদের কাছে পৌঁছে দেয়।
advertisement
7/8
অভিযোগ, এই হত্যার পরিকল্পনায় যুক্ত আরেক গ্যাংস্টার শাহরুখের সঙ্গেও ববির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ভুয়ো পরিচয় ব্যবহার করে এবং ঘন ঘন অবস্থান বদলে ববি কয়েক মাস ধরে স্পেশাল সেলের চোখ এড়িয়ে চলছিল।প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল সেল এই দলটিকে গ্রেফতার করে।
advertisement
8/8
আপাতত ববি ও নেহা দু’জনেই পুলিশের হেফাজতে রয়েছে। গ্যাংয়ের আর্থিক লেনদেনের উৎস এবং এনসিআর-এ ছড়িয়ে থাকা তাদের বাকি স্লিপার সেল সম্পর্কে আরও তথ্য জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Delhi Police:দিনে পার্লার চালায়, রাতের অন্ধকারে সেই হয়ে ওঠে 'লেডি ডন',চিনে নিন দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া কুখ্যাত ‘ম্যাডাম জহের'-কে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল