TRENDING:

Metro Rail: আছে মাত্র তিনটি কোচ, যাতায়াত করতে পারবেন মাত্র ৭০০ যাত্রী, রবিবারই চালু হচ্ছে দেশের দ্রুততম মেট্রো

Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মেরঠে মেট্রোর উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে মেরঠের মেট্রোই হতে চলেছে দেশের দ্রুততম মেট্রো। এই মেট্রো রুটের সর্বোচ্চ অপারেশনাল গতি প্রায় ১২০ কিমি প্রতি ঘণ্টা।
advertisement
1/5
আছে মাত্র ৩টি কোচ, উঠতে পারবেন মাত্র ৭০০ যাত্রী, রবিবারই চালু হচ্ছে দেশের দ্রুততম মেট্রো
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মেরঠে মেট্রোর উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে মেরঠের মেট্রোই হতে চলেছে দেশের দ্রুততম মেট্রো। এই মেট্রো রুটের সর্বোচ্চ অপারেশনাল গতি প্রায় ১২০ কিমি প্রতি ঘণ্টা। এই মেট্রো পুরো পথ মাত্র ৩০ মিনিটে অতিক্রম করবে।
advertisement
2/5
মেরঠের মেট্রো রুটে মেরঠ দক্ষিণ থেকে মোদিপুরম পর্যন্ত ২১ কিলোমিটার পথ যাবে, ১২টি স্টেশনে থামবে এবং পুরো যাত্রা মাত্র ৩০ মিনিটে সম্পন্ন হবে। ভারতে প্রথমবারের মতো, মেট্রো এবং নমো ভারত ট্রেন একই ট্র্যাকে চলবে।
advertisement
3/5
তিন-কোচের স্টেইনলেস স্টিলের কামরা দিয়ে বানানো এই ট্রেনটি যেমন হালকা ওজনের তেমনই শক্তি-সাশ্রয়ী হবে। এই মেট্রোয় রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, অটোমেটিক ট্রেন প্রোটেকশন (ATP) এবং অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) প্রযুক্তি।
advertisement
4/5
জানা গিয়েছে প্রতিটি এসি ট্রেনে ৭০০-র বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন, যার মধ্যে ১৭৩টি আসন রয়েছে। মোদি উদ্বোধন করবেন এই মেট্রো রুটের।
advertisement
5/5
সেই সঙ্গে প্রধানমন্ত্রী মেট্রো চড়ে মেরঠ দক্ষিণ স্টেশন পর্যন্ত যাবেন এবং দুপুর ১টা নাগাদ সেখানে থাকবেন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়েছে, কিন্তু মেরঠই হতে চলেছে দেশের দ্রুততম।
বাংলা খবর/ছবি/দেশ/
Metro Rail: আছে মাত্র তিনটি কোচ, যাতায়াত করতে পারবেন মাত্র ৭০০ যাত্রী, রবিবারই চালু হচ্ছে দেশের দ্রুততম মেট্রো
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল