
প্রতিদিনের জীবনে টিকে থাকার লড়াই সবারই। কিন্তু পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রাম নারমার গৃহবধূ প্রভাতী মাইতির গল্প যেন সেই সংগ্রামেরই এক মানবিক প্রতিচ্ছবি। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়—সামান্য মধ্যবিত্ত পরিবারের চাপে থেমে থাকেননি তিনি। বাড়ির সমস্ত কাজ সামলে হাতে তুলে নিয়েছেন শালপাতা সেলাইয়ের সুতো-সুঁই।