
পাহাড়ি পথ, মেঘে ঢাকা আকাশ আর ধীরে ছুটে চলা এক ঐতিহ্যবাহী ট্রেন, এই তিনের মেলবন্ধনেই তৈরি হচ্ছে এক নতুন স্বপ্নের মঞ্চ। দার্জিলিংয়ের বুক চিরে চলা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবার শুধু ভ্রমণের বাহন নয়, হয়ে উঠতে চলেছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বিয়ের সাক্ষী। ভাবুন তো, চারপাশে সবুজ পাহাড়, দূরে মেঘের ভেলা, ঠিক সেই মুহূর্তেই বেজে উঠছে শঙ্খধ্বনি, আর মন্ত্রোচ্চারণের মাঝেই গাঁটছড়া বাঁধা পড়ছে।