
দক্ষিণবঙ্গে সামান্য নামল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আগামী ৭ দিন তাপমাত্রার ওঠা-নামা চলবে। দক্ষিণের জেলায় জেলায় হালকা কুয়াশা। উত্তরবঙ্গের ৪ জেলায় কুয়াশার দাপট। ঘন কুয়াশা দার্জিলিং-জলপাইগুড়িতে। কুয়াশার দাপট কোচবিহার-আলিপুরদুয়ারেও। কুয়াশার জেরে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে! উত্তরের বাকি জেলায় হালকা-মাঝারি কুয়াশা