
BJP Parivartan Rath Yatra: বাংলায় পরিবর্তনের ডাক। মার্চের শুরুতেই পথে প্রচারে বিজেপি নেতৃত্ব। পয়লা মার্চ থেকে রাজ্যের ৯ জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা শুরু। থাকবেন কেন্দ্রীয় ও রাজ্যের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর সভায় বিজেপির পরিবর্তন যাত্রার শেষ। আজ পরিবর্তন যাত্রার টিজার ও বুকলেট প্রকাশ করে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।