West Bengal SIR Final List: কলকাতার কোথাও এমন হয়নি, SIR চূড়ান্ত তালিকায় সব বিধানসভার মধ্যে নজির গড়ল বালিগঞ্জ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal SIR Final Voter List: রাজ্যের সব জেলা জুড়েই হাহাকার, নাম বাদ যাওয়া নিয়ে। শুধু শহর কলকাতায় বাদ গিয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। কিন্তু এর মধ্যে অদ্ভুত ঘটনা দেখা গিয়েছে বালিগঞ্জ বিধানসভায়। সেখানে নাম বাদ যাওয়ার বদলে নাম যোগ হয়েছে।
advertisement
1/6

রাজ্যের সব জেলা জুড়েই হাহাকার, নাম বাদ যাওয়া নিয়ে। শুধু শহর কলকাতায় বাদ গিয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। কিন্তু এর মধ্যে অদ্ভুত ঘটনা দেখা গিয়েছে বালিগঞ্জ বিধানসভায়। সেখানে নাম বাদ যাওয়ার বদলে নাম যোগ হয়েছে।
advertisement
2/6
বালিগঞ্জে ৬৭৯ জনের নাম যোগ হয়েছে ভোটার তালিকায়। দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত বালিগঞ্জ বিধানসভা। বালিগঞ্জ বিধানসভায় খসরা তালিকা থেকে বাদ যাওয়ার পরে ভোটার ছিল ১ লক্ষ ৯০ হাজার ২৫ জন। ৬৭৯ জন ভোটারের নাম যোগ হওয়ার পরে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪ জনের।
advertisement
3/6
প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে খসড়া তালিকা এবং আজকের তালিকা মিলিয়ে ৪৭ হাজার ৯৪ জন ভোটারের নাম বাদ পড়ল৷ খসড়া তালিকাতেই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৭০ ভোটারের নাম৷ আজ চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ২৩২৪ জনের নাম৷
advertisement
4/6
সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭০৯৪ জন ভোটারের নাম৷ ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ ফলে ভবানীপুর কেন্দ্র থেকে আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ এসআইআর-এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন৷ চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই মুহূর্তে ভবানীপুরে ভোটারের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন৷
advertisement
5/6
নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা থেকে মোট বাদ গিয়েছে প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। সকালেই জানা গিয়েছিল উত্তর কলকাতায় বাদ গিয়েছে ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম।
advertisement
6/6
এর মধ্যে খসরা তালিকায় বাদ গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজার, সঙ্গে শুনানির পরে বাদ যায় ১৭ হাজার ভোটারের নাম। দক্ষিণ কলকাতা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ৩২০৭ জন জনের নাম রয়েছে ডিলিটেড তালিকায়।