TRENDING:

পাটকাঠি ও শেড নেটে বদলে গেল দক্ষিণ ২৪ পরগনার পানচাষ, কম খরচে বাড়ছে লাভ

Last Updated: Feb 04, 2026, 20:31 IST

পাটকাঠি ও শেডনেটের ব্যবহারে বিপ্লব এসেছে দক্ষিণ ২৪ পরগনার পানচাষে। এর ফলে পানচাষে খরচ কমেছে। শেড নেট খুব ভাল কাজে লাগছে পান চাষীদের। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগর, কাকদ্বীপ ও পাথরপ্রতিমার বিস্তীর্ণ এলাকায় পানচাষ হয়। এই পান চাষের জন্য পানপাতা ছায়া যুক্ত এলাকায় রাখতে হয়। সূর্যের তাপে পান পাতার স্বাদ পরিবর্তন হয়। ফলে ছায়া করে রাখতে হয়। এই পানবরজ ঘিরতে আগে বাঁশ ও কঞ্চি ছই, চটের বস্তা, খড় আরোও অন্যান্য সামগ্রী ব‌্যবহার করা হত। তবে বর্তমানে পাটকাঠি আসায় খুব সুবিধা হয়েছে কৃষকদের।

Advertisement
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/
পাটকাঠি ও শেড নেটে বদলে গেল দক্ষিণ ২৪ পরগনার পানচাষ, কম খরচে বাড়ছে লাভ
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল