
বাঘ তাড়াতে গিয়ে বাঘের মুখে পড়ে গেলেন বনকর্মী৷ বনকর্মীর মাথা কামড়ে ধরল রয়্যাল বেঙ্গল টাইগার৷ ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার মৈপীঠে৷ সঙ্গে সঙ্গেই ওই বাঘটিকে লাঠি দিয়ে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা৷ লাঠির বাড়ি খেয়ে ওই বনকর্মীকে ছেড়ে পালায় বাঘটি৷ গুরুতর আহত অবস্থায় ওই বনকর্মীকে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে৷ গতকাল রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে চলে আসে৷ এলাকায় বাঘের উপস্থিতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা৷ যে এলাকায় বাঘ দেখা গিয়েছে, সেটি জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা৷