TRENDING:

Howrah News: জেল থেকে ছাড়া পেয়েই হাওড়ায় তৃণমূল নেতাকে গুলি! দেখুন ভিডিও

Last Updated: Nov 28, 2025, 17:17 IST

হাওড়ার ডোমজুড়ের সাঁপুইপাড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি৷ গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল ওরফে বাবু৷ বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন দেবব্রত মণ্ডল৷ রাতে সেই বিয়ে বাড়ি থেকে বেরোতেই এক দুষ্কৃতী খুব কাছ থেকে তৃণমূল নেতাকে গুলি করে৷ সেই সময় ওই তৃণমূল নেতার সঙ্গে তাঁর সাত থেকে আট জন সঙ্গীও ছিলেন৷ তাঁর বাঁ হাতের কনুইয়ের পাশে একটি গুলি লাগে৷ দ্বিতীয় গুলিটি লাগে তাঁর কোমরের কাছে৷ রাতেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়৷ আজ সকালেই এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করার কথা৷ একটি গুলি দেবব্রত মণ্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়৷ দুটি গুলি তাঁর শরীরে লাগে৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Howrah News: জেল থেকে ছাড়া পেয়েই হাওড়ায় তৃণমূল নেতাকে গুলি! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল