
জাঁকিয়ে শীত তো দূর, ঠান্ডার কোনও আমেজই নেই গোটা রাজ্যে। উত্তরে হাল্কা শীত শীত থাকলেও, গাঙ্গেয় বঙ্গে শীত উধাও। বর্ষশেষ বা বর্ষবরণেও জাঁকিয়ে শীত নয়। তবে মঙ্গল ও বুধবার সামান্য নামবে তাপমাত্রা। ফিরবে হালকা শীতের আমেজ। ঘন কুয়াশায় বর্ষবরণ উত্তরবঙ্গে। দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। দক্ষিণবঙ্গের চার জেলাতেও কুয়াশার সম্ভাবনা থাকবে বেশি