TRENDING:

Mamata Banerjee: ‘আমার সিঙ্গুর, নন্দীগ্রাম মনে পড়ে যাচ্ছে,’ মমতার ধরনা মঞ্চে কবীর সুমন, জয় গোস্বামী

Last Updated: Mar 06, 2026, 16:33 IST

Mamata Banerjee|  এসআইআর তালিকায় যে ২২ জনকে মৃত ঘোষণা করা হয়েছিল তাঁরা আসবেন মঞ্চে। মমতা বলেন, "মৃত ঘোষণা করেছেন, তাঁরা জীবিত আছেন। তাঁদের মঞ্চে হাজির করব। তাঁদের দালাল কমিশন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। কমিশনের খাতায় ওঁরা মৃত। আজ তাঁদের প্যারেড করাব। মিডিয়াকে আমি রিকুয়েস্ট করব, ওঁরা বেঁচে আছে। ২২টি পরিবার আসবে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।" এদিন ধরনা মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘আমি আপনাদের এখানে সাতজনকে হাজির করব যারা জীবিত আছেন কিন্তু তাদের মৃত বলা হয়েছে৷ বাকিরাও আসছে। এছাড়া ৬০ লক্ষ তো এখনও খোলাই হয়নি। ৫ লক্ষ জ্যান্ত মানুষ কে কোথাও কোথাও জীবিত, মৃত তৈরি করার চেষ্টা চলছে৷ যাদের সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও নাম বাতিল দিয়ে দেওয়া হয়েছে,, এইরকম অনেক আছ যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে,,তাদের পরিবার কে নিয়ে আসতে বলব৷’’ এদিন মঞ্চে আসেন রাজ্যসভার চার মনোনীত প্রার্থী। মঞ্চে পৌঁছন জয় গোস্বামী, কবীর সুমন এলেন৷  মমতা বলেন, ‘‘কল্যাণ ব্যানার্জী বলবেন। কবীর সুমন গান গাইবেন, কত কষ্ট করে ওনারা এসেছেন। ওনাদের দেখলে আমার সিঙ্গুর, নন্দীগ্রাম মনে পড়ে যাচ্ছে৷’’

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Mamata Banerjee: ‘আমার সিঙ্গুর, নন্দীগ্রাম মনে পড়ে যাচ্ছে,’ মমতার ধরনা মঞ্চে কবীর সুমন, জয় গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল