
অশান্তির ঘটনায় বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন৷ পাশাপাশি অভিযুক্ত আইসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ গতকাল বিজেপি-র মিছিলে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী৷ গন্ডগোল থামাতে গেলে পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ৷ সেই ঘটনায় এবার বাসন্তী থানার আইসি-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন৷