TRENDING:

DA Case: সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর,আজ থেকেই জিপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-র টাকা

Last Updated:

DA Case: লাখো লাখো সরকারী কর্মীদের জন্য বিরাট সুখবর! আজ থেকেই কমরঈদের জিপিএফ অ্যাকাউন্টে বকেয়া ডি-এ টাকা আসতে শুরু করেছে। গ্রুপ ডি কর্মীদের ব্যাঙ্কা অ্যাকাউন্টেও ঢুকছে টাকা

advertisement
কলকাতা: সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, আজ থেকেই জিপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-র টাকা! যাঁরা গ্রুপ ডি সরকারি কর্মচারি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা যাওয়া শুরু হয়েছে।
advertisement

গতকালই ডিএ বকেয়া নিয়ে এসওপি জারি করার নির্দেশিকা প্রকাশ্যে আসে। ৯ দফা এসওপি জারি করে সরকারি কর্মীদের ডিএ বকেয়া তোলার নিয়ম ঠিক হয়। DDO-রা HRMS-এর মাধ্যমে সহজেই বিল তুলতে পারবেন। বকেয়া টাকা সরাসরি GPF অ্যাকাউন্টে জমা হবে। কর্মীদের তালিকা সিস্টেমেই দেখা যাবে। যাচাই করে এক ক্লিকেই বিল তৈরি করা যাবে। কোনও কর্মীকে যুক্ত বা বাদ দেওয়ার সুবিধা থাকবে। টাকা ট্রান্সফারের প্রয়োজনীয় ফর্মও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। গ্রুপ-D ও প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্কে যাবে।

advertisement

রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ মেটানোর কথা দিন কয়েক আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট নির্ঘণ্ট ঘোষণার ঠিক ৫৫ মিনিট আগে সকলকে চমকে দিয়ে এক্স হ্যান্ডলে তাঁর একটি পোস্ট হাসি ফোটায় প্রায় ১২ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর মুখে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মার্চ মাস থেকেই ২০০৯ সালের রোপা অনুযায়ী বকেয়া ডিএ’র টাকা দেবে রাজ্য। তবে শুধু রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার নয়, বকেয়া মহার্ঘ ভাতা পাবেন শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্যের অধীনে থাকা স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মচারীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন!
আরও দেখুন

বকেয়া ডিএ নিয়ে ২০১৬ সালের আগস্ট মাসে স্টেট অ্যাডমিনস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দীর্ঘ ১০ বছরের আইনি লড়াইয়ে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত বকেয়া ডিএ’র ২৫ শতাংশ পরবর্তী ছ’সপ্তাহ, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে মেটানোর নির্দেশ দেয় রাজ্যকে। বাকি ৭৫ শতাংশ কবে, কীভাবে, কত কিস্তিতে দেওয়া হবে, তা ঠিক করতে চার সদস্যের কমিটি গঠন করে দেয় শীর্ষ আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Case: সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর,আজ থেকেই জিপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-র টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল