TRENDING:

Vande Bharat Express: বন্দে ভারতে দেওয়া দই খুলতেই চোখ কপালে যাত্রীর! ভাবতেও পারবেন না, কী ছিল ডাব্বায়! ছুটে এল রেল কর্তৃপক্ষ, IRCTC-কে মোটা টাকা জরিমানা

Last Updated:
বন্দে ভারতে দেওয়া খাবার নিয়ে অভিযোগ উঠল! ট্রেনে পরিবেশন করা দইয়ের ডব্বা খুলতেই যাত্রীর চক্ষু চড়কগাছ! এটা কী? ছুটে এল রেলের আধিকারিকরা! তার পর যা হল...
advertisement
1/5
বন্দে ভারতে দেওয়া দই খুলতেই চোখ কপালে যাত্রীর! ভাবতেও পারবেন না, কী ছিল ডাব্বায়! ছুটে এল রেল কর্তৃপক্ষ, IRCTC-কে মোটা টাকা জরিমানা
ফের খবরের উঠে এল বন্দে ভারত এক্সপ্রেস! তবে, এবার ট্রেনের খাবার নিয়ে অভিযোগ উঠল। এক রেল যাত্রীর অভিযোগ, বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে মিলেছে পোকা! রীতেশকুমার সিং নামে এক যাত্রী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে দেখা যায়, ট্রেনে পরিবেশন করা দইয়ের মধ্যে রয়েছে পোকা। সেই ছবি তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আইআরটিসিকে ট্যাগ করে সমাজমাধ্যমে পোস্ট করেন।
advertisement
2/5
ঘটনাটি ১৫ মার্চের। অভিযোগ, পটনা–টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে যে দই দেওয়া হয়েছিল, তাতে পোকা রয়েছে! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যায়, দইয়ের বাটির মধ্যে ঘুরছে পোকা। এর পরই যাত্রী ট্রেনের ম্যানেজারকে ডাকেন।
advertisement
3/5
আরেকটি ভিডিওতে দেখা যায়, অভিযোগ খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষ যাত্রীর সিটে আসেন। টর্চ জ্বালিয়ে তারা দইটি ভাল করে পরীক্ষা করেন। যাত্রীটি ট্রেতে নড়াচড়া করতে থাকা পোকাগুলো দেখিয়ে দেন। ভিডিওতে একই ট্রেতে রাখা বাকি খাবারগুলিও দেখা যায়।এই ঘটনায় কামরায় থাকা বাকি যাত্রীদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের যাত্রীরা এসে ভিড় জমান।
advertisement
4/5
ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই সমালোচনার ঝড় ওঠে। তার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। রেল মন্ত্রক X-এ একটি বিবৃতি জারি করে জানায়, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।বিবৃতিতে বলা হয়, “১৫ মার্চ ট্রেন নম্বর ২১৮৯৬ (পটনা–টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস)-এ এক যাত্রী খাবারের মান নিয়ে অভিযোগ জানান। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পদক্ষেপও করা হয়েছে।''
advertisement
5/5
রেল জানায়, খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে রেল। খাবার সরবরাহকারী ওই সংস্থার চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, জরিমানা করা হয়েছে ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও আইআরসিটিসি-কেও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইআরসিটিসিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে, কড়া নজরদারি চালাতে হবে। খাবারের মান, খাদ্য সুরক্ষার বিষয়েও নজর দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Vande Bharat Express: বন্দে ভারতে দেওয়া দই খুলতেই চোখ কপালে যাত্রীর! ভাবতেও পারবেন না, কী ছিল ডাব্বায়! ছুটে এল রেল কর্তৃপক্ষ, IRCTC-কে মোটা টাকা জরিমানা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল