TRENDING:

Gas cylinder supply: বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! সঙ্কট কি তবে কমছে? স্বস্তি ফিরতে পারে একাধিক শিল্পে

Last Updated:
Gas cylinder supply: পরিস্থিতি কি বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে? এবার বাণিজ্যিক এলপিজি সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর জেরে স্বস্তি ফিরতে পারে রেস্তরাঁ-সহ একাধিক শিল্পে।
advertisement
1/5
বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! সঙ্কট কি তবে কমছে? স্বস্তি ফিরতে পারে একাধিক শিল্পে
মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে ব্যাপক প্রভাব পড়ছে গ্যাস এবং পেট্রপণ্য আমদানিতে। এলপিজির ক্ষেত্রে এর আগে কেন্দ্র জানিয়েছিল, বাণিজ্যিক সিলিন্ডারের থেকে গৃহস্থালির সিলিন্ডারকে বেশি প্রাধান্য দেওয়া হবে। অবশেষে এই নিয়ম বদলাতে চলেছে কেন্দ্র।
advertisement
2/5
শিল্পক্ষেত্রে সাহায্যের জন্য বাণিজ্যিক এলপিজি বরাদ্দ বৃদ্ধি করা হল কেন্দ্রের তরফে। ৫০% বরাদ্দ থেকে বাড়িয়ে ৭০% করার জন‍্য সব রাজ‍্যকে নির্দেশ দিল পেট্রোলিয়াম মন্ত্রক।
advertisement
3/5
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (মোপিএনজি) সচিব ড. নীরজ মিত্তলের তরফে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ‍্য সচিবদের চিঠি লিখে বাণিজ্যিক এলপিজির অতিরিক্ত ২০% বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
advertisement
4/5
চিঠিতে বলা হয়েছে, প্যাকড নন-ডোমেস্টিক এলপিজির বরাদ্দ ৫০% এর বদলে ক্রাইসিস পরিস্থিতির আগের অবস্থার ৭০% করতে। এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে শ্রম-নির্ভর ইন্ডাস্ট্রি যেমন ইস্পাত, অটোমোবাইল, টেক্সটাইল, রঙ, রাসায়নিক এবং প্লাস্টিক— বিশেষ করে প্রক্রিয়া শিল্প যারা বিশেষ গরম করার জন্য এলপিজির দরকার পরে।
advertisement
5/5
রাজ্যগুলিকে এটাও বলা হয়েছে যে যদি সংশ্লিষ্ট সরকার এখনও পর্যন্ত রিফর্মস বেসড ১০% অ‍্যালোকেশন না করে থাকে, তাহলে সেটাও করতে পারে।
বাংলা খবর/ছবি/দেশ/
Gas cylinder supply: বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র! সঙ্কট কি তবে কমছে? স্বস্তি ফিরতে পারে একাধিক শিল্পে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল