
মেদিনীপুরের গোপীবল্লভপুরে বড় হয়ে ওঠা দিলীপ ঘোষের চেনা জমি মেদিনীপুর এবং খড়গপুর। বরাবর সেই এলাকা থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বচ্ছন্দ্যবোধ করেছেন দিলীপ ঘোষ। ২০১৬ সালে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে আট হাজার এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন তিনি। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রের তরফ থেকে প্রার্থী কেন্দ্র হিসেবে জানতে চাইলে দিলীপ ঘোষের প্রথম পছন্দ হিসেবে খড়্গপুরকেই জানান তিনি, এমনটাই বিশ্বস্ত সূত্রে খবর। শেষ মেশ প্রার্থী তালিকায় দেখা গেল খড়গপুর সদরেই দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে।