TRENDING:

Prasanta Barman news: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানা, দেখুন ভিডিও

Last Updated: Dec 26, 2025, 20:03 IST

দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার আরও বিপাকে প্রশান্ত বর্মণ৷ এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর করল বিধাননগর আদালত। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিল বিধাননগর পুলিশ। বিধাননগর আদালতে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। গত ২২ ডিসেম্বর সব তথ্য খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরামর্শ দিয়েছিলেন, বিডিও প্রশান্ত বর্মন দ্রুত বিধাননগর আদালতে আত্মসমর্পণ করুন৷ হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিও-কে৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Prasanta Barman news: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মণের নামে গ্রেফতারি পরোয়ানা, দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল