
ভাড়া বাড়ল অটোর৷ ফুলবাগান থেকে গিরিশপার্ক এলাকায় বাড়ানো হল অটোর ভাড়া ২-৩ টাকা বৃদ্ধি করা হল৷ সূত্রের খবর, অটোর ভাড়া বাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এখনও৷ তবে পরোক্ষে গ্যাসের দাম বৃদ্ধিকেই দুষেছেন অটো চালকরা৷ যা পরিস্থিতি তার জন্যেই ভাড়া বাড়ানো হয়েছে বলছেন অটো চালকেরা। সূত্রের খবর অনুযায়ী, ফের অটোর ভাড়া বাড়ানোয় যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন অসুবিধার কথা৷ কারও আবার ‘নো অবজেকশন’৷ ম্যাক্সিমাম ৩ টাকা, মিনিমাম ২ টাকা। ফুলবাগান থেকে মানিকতলা আগে ছিল ১৫, এখন ১৭ টাকা।