TRENDING:

Narendra Modi in Israel:নরেন্দ্র মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ? কতটা শক্তশালী হতে চলেছে দুই দেশ

Videos
Author :
Last Updated: Feb 27, 2026, 00:03 IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দুই দিনের সফরে ইসরায়েলে পৌঁছন। ২০১৭ সালে তিনি প্রথমবার ইসরায়েল সফর করেন, সেটি ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। এবার তাঁর সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে ও রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠেছে। ভারত ও ইসরায়েল দুই দেশের কর্মকর্তাদের মতে, এ সফরের মূল লক্ষ্য কৌশলগত, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। গত সেপ্টেম্বরে ভারত ও ইসরায়েল একটি নতুন দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সই করেছে, যা ১৯৯৬ সালের চুক্তির পরিবর্তে বিনিয়োগকারীদের জন্য “নিশ্চয়তা ও সুরক্ষা” দেবে। পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা চুক্তি হালনাগাদের উদ্যোগও রয়েছে। দ্য হিন্দুস্তান টাইমস–এর প্রতিবেদন বলছে, দুই দেশ যৌথভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র–প্রতিরোধীব্যবস্থা তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে। এ ছাড়া আগামী কয়েক বছরে ইসরায়েলের সঙ্গে ভারতের ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের প্রতিরক্ষা সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র–প্রতিরোধীব্যবস্থা, লেজারভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তিসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয় আছে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/Videos/
Narendra Modi in Israel:নরেন্দ্র মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ? কতটা শক্তশালী হতে চলেছে দুই দেশ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল