TRENDING:

টালিগঞ্জের স্টুডিওগুলি ফাঁকা... কেউ আসেনি কাজে ! চলছে শিল্পী ও কলাকুশলীদের কর্মবিরতি

Last Updated: Apr 07, 2026, 10:31 IST

আজ, মঙ্গলবার টলিউডে শ্যুটিংয়ের কর্মবিরতি ডাকা হয়েছে। কোনও ইউনিটই আজকে কল টাইম পায়নি। তাই সকাল ৭ টার পর থেকে সমস্ত স্টুডিও বন্ধ। শিল্পী থেকে কলাকুশলীরা কেউ আসেননি। সিরিয়াল, সিনেমা, সিরিজ সবকিছুর শ্যুটিং আপাতত বন্ধ। সকাল ১০টার পর থেকে টলিউডের অভিনেতা ও কলাকুশলীরা একে একে টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হবেন এই শ্যুটিং ধর্মঘটের সমর্থনে। এক্ষেত্রে একজোট আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং বাকি সমস্ত গিল্ড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শ্যুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যুর পর সকলে শ্যুটিংয়ের সময় সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ চাইছেন। তাই নিয়ে নতুন নিয়মাবলী তৈরি হোক এবং সেটা প্রয়োগ করা হোক সেই দাবিতে আজ, মঙ্গলবার থেকে শ্যুটিং বন্ধ থাকছে টলিউডের। নতুন SOP তৈরি হলে এবং সেটা কার্যকরী হলে তবেই শিল্পী ও কলাকুশলীরা শ্যুটিং ফ্লোরে ফিরবেন।

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
টালিগঞ্জের স্টুডিওগুলি ফাঁকা... কেউ আসেনি কাজে ! চলছে শিল্পী ও কলাকুশলীদের কর্মবিরতি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল