TRENDING:

যশ-নুসরতের আবাসনে আগুন! প্রাণ বাঁচাতে দুই সন্তানকে নিয়ে পথে

Last Updated: Feb 15, 2026, 14:06 IST

রবিবার ছুটির দিন সকালে ডায়মন্ড সিটিতে ঘটে গেল বড়সড় বিপত্তি। ডায়মন্ড-সিটি বহুতলে ৫ তলায় আগুন লাগে আচমকা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। প্রবল আতঙ্কে ছিলেন আবাসিকরা। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলের বাসিন্দা অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক খ্যাতনামী। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে পথে নেমে আসেন তাঁরা। সূত্রের খবর, পঞ্চম তলের এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হয়। সম্ভবত প্রদীপ না নিভিয়েই তাঁরা নীচে নেমে আসেন। তাঁদের অনুপস্থিতিতে সম্ভবত বাড়ির প্রদীপ থেকে আগুন ধরে যায়

Advertisement
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
যশ-নুসরতের আবাসনে আগুন! প্রাণ বাঁচাতে দুই সন্তানকে নিয়ে পথে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল