Rohit Sharma: কোহলির 'সিংহাসন' কেড়ে নিলেন নিলেন রোহিত! প্রথম ম্যাচেই বড় রেকর্ড হিটম্যানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Breaks World Record Of Virat Kohli: রবিবার আইপিএল ২০২৬-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে তিনি মাত্র ৩৮ বলে ৭৮ রান করেন।
advertisement
1/5

রবিবার আইপিএল ২০২৬-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে তিনি মাত্র ৩৮ বলে ৭৮ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা, যা দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।
advertisement
2/5
এই ইনিংসের মাধ্যমে রোহিত একটি বড় রেকর্ড গড়ে ফেলেছেন। টি-২০ ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব এখন তাঁর দখলে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর মোট রান দাঁড়িয়েছে ১১৬১, যা বিশ্ব ক্রিকেটে নতুন নজির।
advertisement
3/5
এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৬০ রান করেছিলেন। এছাড়াও পঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে তাঁর রানও এক হাজারের বেশি। তবে রোহিত এবার সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এলেন।
advertisement
4/5
রোহিত কলকাতার বিরুদ্ধে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ডেকান দলের হয়ে কিছু রান করলেও, বেশিরভাগ রান এসেছে মুম্বইয়ের জার্সিতে। দীর্ঘদিন ধরে একই দলের বিরুদ্ধে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
advertisement
5/5
এখন রোহিতের সামনে রয়েছে আরও একটি সুযোগ। দিল্লির বিরুদ্ধে আগামী ম্যাচে তিনি যদি বড় রান করতে পারেন, তবে সেই দলের বিরুদ্ধেও সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়তে পারেন। সব মিলিয়ে, তাঁর এই ফর্ম মুম্বইয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত কেরিয়ারেও একের পর এক সাফল্যের দরজা খুলে দিচ্ছে।